ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ভারতে বিক্ষোভে নিহত বেড়ে ২০, জরুরি বৈঠকে মোদি

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৫ এএম

ভারতে বিক্ষোভে নিহত বেড়ে ২০, জরুরি বৈঠকে মোদি
ভারতে চলমান নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পুরো দেশ। বিভিন্ন প্রদেশে বিক্ষোভে জনতা-পুলিশের সংঘাতে ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। ব্যাপক প্রাণহানী ও সংঘাত বাড়তে থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (২১ নভেম্বর) মন্ত্রীসভার জরুরি এক বৈঠকের ডাক দেন। বৈষম্যমূলক এ নাগরিকত্ব বিলটি আইনে পরিণত হওয়ার পর থেকেই সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জরুরী অবস্থা জারি করে এবং মোবাইল- ইন্টারনেট সেবা বন্ধ করেও বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা ও সকল বিষয় ক্ষতিয়ে দেখতে মন্ত্রীসভার এ বৈঠক ডাকা হয়। ইতোমধ্যে সবচেয়ে বেশি প্রাণহাণির ঘটনা ঘটে দেশটির উত্তর প্রদেশে যেখানে ১১ নিহত হয়েছে এবং আরো অনেকের অবস্থা আশংকাজনক। এ প্রদেশে বিক্ষোভ ঠেকাতে স্কুল ও মোবাইল সেবা বন্ধ করে দেয়া হয়েছিল তবুও সহিংসতা এড়ানো যায়নি। সেখানে আট বছরের এক শিশুও গুলির আঘাতে নিহত হয়। তাছাড়া দিল্লি অসামসহ ৮টি প্রদেশে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। আসামে মিছিলে হাজারো নারীরা অংশগ্রহণ করে। মমতা ব্যানার্জসহ ৬ রাজ্য থেকে এ আইন বাস্তবায়ন করা হবে না বলেও ঘোষণা দেয়া হয়েছে। কংগ্রেস থেকেও এ আইনের বিরোধিতা করে রাজপথে আন্দোলন চলছে। গত শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসনেত্রী সোনিয়া গাঁন্ধি এক বিবৃতিতে নতুন এ নাগরিকত্ব আইনকে ’বৈষম্যমূলক’ উল্লেখ করে বিজেপি সরকারের বিরুদ্ধে ’বিক্ষোভ দমনে বর্বর শক্তি প্রয়োগ’ করার অভিযোগ তুলেন। পুরাতন দিল্লিতে বিক্ষোভকারীরা মিছিলে ভারতীয় পতাকা হাতে নিয়ে ‘ সংবিধান রক্ষা কর’ লেখা ব্যানার নিয়ে হাজির হয়ে জামা মসজিদ থেকে বিক্ষোভ শুরু করে তবে দিল্লি গেটে তাদেরকে আটকে দেয়ার চেষ্টা করে। সেখানে ব্যাপক জনতা সেসময় পুলিশের সাথে সংঘাতে জড়ায়।