ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বড়লেখায় ৫ দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা ১০২টি মামলায় ২৩ হাজার টাকা অর্থদন্ড আদায়

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ০৫:০১ এএম

বড়লেখায় ৫ দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা ১০২টি মামলায় ২৩ হাজার টাকা অর্থদন্ড আদায়
মৌলভী বাজারের বড়লেখায় উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গত ৫ দিনে পৌরশহরের বিভিন্ন এলাকায় সাতটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাস্ক ছাড়া ঘোরাফেরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ১০২টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা (নীরা)। অভিযানে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ। এদিকে মাস্কের ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে অভিযান জোরদারের পাশাপাশি দন্ডের পরিমাণ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য জানা গেছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে প্রশাসন। প্রথমদিন (২২ নভেম্বর) পৌরশহরে পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাস্ক ছাড়াই ঘোরাফেরায় ও অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৮টি মামলায় ৭ হাজার ৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি জনগণের মধ্যে মাস্কও বিতরণ করা হয়। দ্বিতীয় দিন (২৩ নভেম্বর) ১৮টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড তৃতীয় দিন (২৪ নভেম্বর) ১৭টি মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। চতুর্থ দিন ২৫ নভেম্বর ১৭টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ বৃহঃবার (২৬ নভেম্বর) পঞ্চম দিনের অভিযানে ১২টি মামলায় ৩৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ও সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, মাস্কের ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতে গত ৫দিনে সাতটি অভিযান পরিচালনা করেছি। এসব অভিযানে ১০২টি মামলায় ২৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা স্বাস্থ্যবিধি অমান্য করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।