ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বড়লেখায় প্রথম করোনা রোগীর মৃত্যু

প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ০৪:০৭ পিএম

বড়লেখায় প্রথম করোনা রোগীর মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা করোনাভাইরাসে আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষক তবারক আলী (৭৮) মারা গেছেন। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় তিনি মারা যান। উপজেলায় এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো। মারা যাওয়া ওই শিক্ষকের বাড়ি পৌরসভার বারইগ্রাম (মহুবন্দ) এলাকায়। তিনি  ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। এদিকে শনিবার (১১ জুলাই) সকালে স্বাস্থ্যবিধি মেনে ওই শিক্ষকের লাশ দাফন করেছে মৌলভীবাজার ইকরামুল মুসলিম ফাউন্ডেশন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া ওই শিক্ষক করোনার উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ৬ জুলাই তিনি নমুনা পরীক্ষার জন্য দেন। গত বুধবার (০৮ জুলাই) রাতে তাঁর নুমনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। পরদিন সকালে তার বাড়ি লকডাউন করা হয়। তিনি বলেন, তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গতকাল শুক্রবার তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  রাতেই তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে- হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন। উপজেলায় এই প্রথম করোনা পজিটিভ হয়েই একজনের মৃত্যু হলো। তিনি জানান, বড়লেখায় এ পর্যন্ত ৬৫ করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪০ জন সুস্থ্য হয়েছেন।