ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বড়লেখায়১ হাজার ৮৭৯ জন চা শ্রমিকের মধ্যে আর্থিক অনুদান বিতরণ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:২২ এএম

বড়লেখায়১ হাজার ৮৭৯ জন চা শ্রমিকের মধ্যে আর্থিক অনুদান বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের অনেক ভালোবাসেন। চা শ্রমিকরাও মনে প্রাণে প্রধানমন্ত্রীকে ভালোবাসেন। শেখ হাসিনার সরকার চা শ্রমিকদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে পাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। চা শ্রমিক সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে বাগান এলাকায় স্কুল নির্মাণ ও রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।’ রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী সেখানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ১ হাজার ৮৭৯ জন শ্রমিকের মধ্যে ৫ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ১ হাজার ৮৭৯ জন শ্রমিকের মাঝে মোট ৯৩ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হচ্ছে। এ ছাড়া চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নব নির্মিত ঘরের চাবি ১৭টি উপকারভোগী চা শ্রমিক পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ১৭টি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ৬৮ লাখ টাকা। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয় ৪ লাখ টাকা। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু জন্মগ্রহণ না করলে আরও ১০০ বছরেও এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। স্বাধীনতার স্বাদ আমরা পেতাম না। লাল-সবুজ পতাকা পেতাম না। কিন্তু এই স্বাধীন দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, অভাব-অনটন দূর হচ্ছে তখনই ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা এই বাংলাদেশকে যড়যন্ত্রকারীদের হাতে তুলে দিতে চাই না। সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে যে দেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রাকে আমারা আরও এগিয়ে নিয়ে যাব।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, চা শ্রমিকদের পক্ষ থেকে ঘর পাওয়া মিলন নায়েক, অনুদান পাওয়া রাজেন্দ্র ভৌমিক, সবিতা নায়েক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে নেওয়া ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশমন্ত্রী ২টি কাঠাল, ২টি আম ও ১টি জাম গাছের চারা রোপণ করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মাঝে ৫০০ ফলজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করেন ভাইস চেয়ারম্যান। এর আগে সকাল সাড়ে ১১টায় মন্ত্রী নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্বাচিত বেসরকারি বিদ্যালয় সমূহের উন্নয়নের (রাজস্ব উন্নয়ন প্রকল্প) আওতায় চতুর্থ তলা ভিত বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৩ লাখ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করবে।