ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩৩, শনিবার, ০৯ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

ব্রিটেনে মুক্তিযুদ্ধের সংগঠকদের স্বীকৃতি -- বিতর্ক এবং প্রশ্নচিহ্ন

প্রকাশিত: ২৬ জুন ২০২১, ১০:০৭ পিএম

ব্রিটেনে মুক্তিযুদ্ধের সংগঠকদের স্বীকৃতি -- বিতর্ক এবং প্রশ্নচিহ্ন
এরকম 'বেহায়া'সহ যাদের নাম এসেছে, তারা যে মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনে ছিলেন না, তা কেউ অস্বীকার করছে না । কিন্তু তাঁরা আদৌ কোথায় কি করেছেন, তাদের খুব একটা হাদিস মিলছে না, হয়ত নিরবে কাজ করেছেন ? হাজার হাজার মানুষের সাথে কয়েকজন মহিলা জোরে-সোরে রাজপথ প্রকম্পিত করে সেসময় বিদেশীদের চোখ কেড়েছিলেন, কিন্তু পরিচিত এবং বহু উচ্চারিত শত শত মানুষের একজনের নামও এই বারো জনের মাঝে আসে নি ।

পঁচিশে মার্চের কালো রাতের বিভিষিকাময় চিত্র ফোটে উঠে ব্রিটেনের বিভিন্ন কাগজগুলোতে। হেরাল্ড ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত হয় পাকিস্থানী শাষকদের হত্যার চিত্র। প্রবাসীরা জানতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনার কথা। ব্রিটেন প্রবাসীদের মাঝে সাড়া পড়ে। লন্ডনে গঠিত হয় "কাউন্সিল ফর দ্যা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ" নামের একটি সংগ্রাম পরিষদ। ২৭ মার্চ এ কমিটি গঠনের পরদিন ঐতিহাসিক ট্রাফলগার স্কোয়ারে আয়োজিত হয় প্রতিবাদ সভা । একের পর এক গঠিত হতে থাকে এ্যকশন কমিটি। লন্ডন থেকে শুরু করে বার্মিংহাম, কভেন্ট্রি, ম্যানচেষ্টার, ওল্ডহ্যাম ব্রাডয়োর্ড, সেফিল্ড, লুটন, সেন্টআলবন্স, বেডফোর্ড, অক্সফোর্ড, ব্রাইটন, হেজলিংটন, রচডেল, হাইড, কার্ডিফ কিংবা স্কটল্যান্ড অর্থাৎ যেখানে বাঙালী, সেখানেই গঠিত হয়েছে এ্যকশন কমিটি। আর ঐসব আঞ্চলিক কমিটির সমন্বইে গঠিত হয় "এ্যকশন কমিটি ফর পিপলস্ রিপাবলিক অব বাংলাদেশইন ইউকে" নামের একটি শক্তিশালী কমিটি।  এ ছাড়াও গঠিত হয়েছিলো ছাত্র সংগ্রাম পরিষদ। ছিলো বামপন্থিদের নিজস্ব সংগঠন,ছিলো যুবকদের ভিন্ন সংগঠন। প্রবাসের বাঙালী নারীরা লন্ডন নগরীতে মিছিল করেছে,ডাউনিং স্ট্রীটে স্মারকলিপি দিয়েছে। প্রতিবাদে প্রজ্জ্বলিত ছিলো আমাদের নারী সমাজও। ব্রিটেনে হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছে হাইড পার্কে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে কোচভর্তি হয়ে বীর বাঙ্গলীরা জমায়েত হয়েছে ঐসব সমাবেশগুলোতে। পাশাপাশি শুরু হয় কুটনৈতিক যোগাযোগ। লন্ডনের বাঙ্গালীদের পাশাপাশি বাইরের শহরগুলোর বাঙ্গলীরা যার যার অবস্থান থেকে এ যোগাযোগ রাখার চেষ্টা চালান। ১৩ মে কার্ডিফ এ্যকশন কমিটির পাচজন সদস্য বাংলাদেশের হত্যাযজ্ঞ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা উত্থাপন ও বাংলাদেশকে স্বীকৃতি দানের জন্য অনশন শুরু করেন। কারন পরদিন ছিলো  পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক আলোচনা। এ আলোচনা ছিলো টানা ছাব্বিশ ঘন্টার। এভাবে যুক্তরাজ্যের সকল প্রান্তে ছড়িয়ে পড়া বাঙালীরা স্ব স্ব ক্ষেত্র থেকে চেষ্টা করেছেন বাংলাদেশের দুর্যোগময় পরিস্থিতিতে আন্তর্জাতিক সহানুভ‚তি আদায়ের। ব্রিটেনের তৎকালিন লেবার দলীয় এমপি ডগলাসম্যানের বাংলাদেশ নিয়ে উত্থাপিত প্রস্থাবে তিনশতজন এমপি সাক্ষর প্রদান করেন। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার নীরব না থাকার জন্য তাদের প্রস্থাবে সরকারের প্রতি আহবান জানান। ঐদিন অর্থাৎ ১৪ ই মে ফরেন সেক্রেটারী রিচার্ড উড বাঙালিদের জনপ্রিয় এমপি পিটার শোর স্যার ফেডারিক বেনেটসহ ২০ জন পার্লামেন্ট সদস্য বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশ নেন। এই বিতর্ক কিংবা আলোচনা পরদিন অর্থাৎ ১৫ই মে ব্রিটেনের মূলধারার গনমাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়,যা ব্রিটেনসহ বিশ্ববাসীর দৃষ্টি বাংলাদেশমুখী করতে সহায়তা করে দাতা দেশসমুহের লন্ডন এ্য্যকশন কমিটি ধরনা দিয়েছে পাকিস্থানকে সহযোগীতা না করার জন্যে।

আন্তর্জাতিক যোগাযোগের পাশাপাশি যে দায়ীত্বটা সেই কঠিন সময়ে পালন করেছিলো, তাহলো উদার হাতে চাঁদা প্রদান। কতিপয় পাকিস্থান প্রেমিক ছাড়া ব্রিটেনের এমন কোন বাঙ্গালী নেই, যিনি মুক্তিযদ্ধের প্রয়োজনে পাউন্ড দিতে কার্পন্য করেছেন। ব্যবসায়ী,শ্রমিক,পেশাজীবি নিজ নিজ অবস্থান থেকে চাঁদা দিয়েছেন। দেখা গেছে প্রত্যেক বাঙ্গলী বিশেষত শ্রমিক যারা সপ্তাহান্তে বেতন পেতেন, তারা এই বেতনের একটা উল্লেখযোগ্য অংশ দিয়ে দিতেন মুক্তিযুদ্ধের ফান্ডে। তাইতো দেখা যায়, বর্তমান সময়ের তুলনায় অল্প উপার্জনকারী দেশপ্রেমিক বাঙ্গালীরা প্রায় সাড়ে তিনলক্ষ পাউন্ডের চাদা তোলেছে সেসময়। এবং স্বাধীনতার পর এই অর্থই না-কি বাংলাদেশের প্রথম বৈদেশিক মুদ্রা হিসেবে পরিগনিত হয়।

পাকিস্থানের ক্রিকেট টিম এপ্রিলের কোন এক সময়ে খেলতে আসে ব্রিটেনে। সেখানে ছিলো না কোন বাঙালী খেলোয়াড় ব্রিটেনের বাঙালীরা এতে ক্ষুব্দ হয়, বিক্ষোভ করে শত শত বাঙ্গালী। ২৬ জন বাঙালী ঐদিন গ্রেফতার হন।

এছাড়া একাত্তরের কোন এক সময় পাকিস্থান হাইকমিশনে বিক্ষোভ করতে গিয়ে আহত হয়েছে মানুষ। গ্রেফতারও বরন করতে হয়েছে এগারো জনকে। গ্রেফতারকৃতদের মাঝে একজন ইব্রাহিম আলীকে ছয় সপ্তাহের জন্য কারাগারেও যেতে হয়। এই প্রবাসে ক্রমেই জন্ম নিতে থাকে পাকিস্থানীদের প্রতি ঘৃনা। অবিশ্বাস আর ঘৃনার মধ্যি দিয়ে পাকিস্থানী আর বাঙ্গালীদের মাঝে বাড়তে থাকে বিদ্বেষ। দাঙ্গা-কলহ হয়ে উঠে এক নৈমিত্তিক ব্যাপার। আর এরই নির্মম শিকার হন আব্দুন নুর নামের একজন। বৃহত্তর সিলেটের ঐ আব্দুন নুরই সম্ভবত প্রথম কোন মানুষ, যিনি স্বাধীনতার নাম নিয়ে নিহত হন কোন এক পাকিস্থানীর হাতে প্রবাসে। এই হত্যাকে সাধারন হত্যা বলে চালিয়ে দিতে চাইলেও এটা কি আসলেও তাই। কারণ এটা ছিলো পাকিস্থানী আর বাঙ্গালী দ্বন্ধ এবং জাতিগত এই দ্বন্ধেরই নির্মম পরিনতিতে স্বাধীনতার বলি হলেন আব্দুন নুর। আর এ অর্থে তিনি একাত্তরের শহীদ।

ব্রিটেন প্রবাসী অগণিত বাঙ্গালিদের মুক্তিযুদ্ধে অসাধারন ত্যাগের ছোট্ট একটা অংশ মাত্র উপরের এই বর্ণনা । কিন্তু তবুও উঠে এসেছে একটা চিত্র। রাজাকারদের দোসর আবুল হায়াত, হাজী রুপা মিয়া কিংবা সাজিদ আলীদের মত কিছু নগন্য সংখ্যক  দেশ দ্রোহী ছাড়া সকল বাঙ্গালিরাই একটা নতুন স্বাধীন বাংলাদেশের অভ্যুধয়ের জন্য কাজ করেছেন । ব্রিটেন প্রবাসী সেই সময়ের অনেকেই এখন আর বেঁচে নেই । সেসময়ের তরুণ কেউ কেউ এখন বয়সের ভারে নুজ্য কিংবা অবসর জীবন কাটাচ্ছেন।

সেরকমরেই একজন বাস করেন নর্থ ইংল্যান্ডের রসেনডেলে । তিনি রসেনডেল বাংলাদেশ এসাসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। ব্রিটেনে বাংলাদেশীদের অবস্থান আর ইতিহাস নিয়ে ইতিমধ্যে যার বইও বেরিয়েছে দু'তিনটা । যিনি ১৯৬৩ সনে এসেছিলেন ব্রিটেনে । তারপর বহু ইতিহাসের সাক্ষি । তিনি তাঁর তারুণ্যে প্রত্যক্ষ্ করেছেন ব্রিটেনে মুক্তিযুদ্ধের সাংগঠনিক প্রক্রিয়া । যোগ দিয়েছেন মিছিল-সমাবেশে । তিনি হলেন এম এ মিয়া, যাকে লাল মিয়া নামে সবাই চিনে, ঐ মানুষটি বলেছেন, কিভাবে তারা বরফ ভেঙ্গেছেন, হাইড পার্কে গেছেন কোচ ভর্তি মানুষ নিয়ে । কিভাবে মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করেছেন । তিনিই জানালেন নর্থ ইংল্যান্ডের হাইড শহরের সেসময়ের এক তরুণ বাঙ্গালির কথা, যিনি এখন অসুস্থ, তাঁকে আমিও  জানি, যিনি ম্যানচেষ্টারে পাকিস্থানী হাইকমিশনারকে চেয়ার ছুড়ে মেরেছিলেন, বিক্ষোভ দেখাতে গিয়ে ।

এম এ মিয়া দু:খ করে বললেন, আজ যাদের নাম দেখলাম, তাদের একজনের নাম আমি জানি, তা-ও শুনেছি মাত্র ক'বছর থেকে, তিনি রাজনৈতিক নেতা হবার পর। অন্য এগারোজন হয়ত অবশ্যই মুক্তিযুদ্ধ সংগঠিত করতে কাজ করেছেন, তবে নেতৃত্বে তাদের দেখি নি-- তিনি আফসোস করে বললেন। তিনি নর্থ ইংল্যান্ডের কয়েকজন মানুষের নাম উচ্চারণ করে বললেন, এদের রাতদিন খেটে যাওয়ার কথা। নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডের ক'জন ব্যবসায়ির অর্থনৈতিক সহযোগীতার কথা তিনি তোলে ধরে বললেন, এদের রেষ্টুরেন্ট ছিল যেন মুক্তিযুদ্ধকালীন সময়ের বাংলাদেশী একেকটা কার্যালয়। তিনি ক্ষোভের সাথে উচ্চারণ করলেন, এদের নামতো আসতে পারতো । লন্ডনে যারা কাজ করেছেন, এক বাক্যে তাদের অনেকের নাম নিলেন তিনি, যাদের নাম সর্বাগ্রে আসা উচিৎ ছিল বলে মন্তব্য করেন এম এ মিয়া ।

ব্রিটেনের মাত্র ১২ জনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় স্বীকৃতি দিয়েছে ৭১ এ মুক্তিযুদ্ধে অবদানের জন্য । ব্রিটেনে এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক । সমাজকর্মী, লেখক-সাংবাদিক এমনকি ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতা-কর্মীরা এ নিয়ে সোচ্চার । সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। এমনকি বাংলাদেশ হাইকমিশন এ নিয়ে বিবৃতি দিতেও বাধ্য হয়েছে । আওয়ামী লীগের একজন পরিচিত নেতা তাঁর ফেসবুক স্ট্যটাসে বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সাম্প্রতিক স্বীকৃতি প্রাপ্ত একজনের নাম না উল্লেখ করে লিখেছেন ''নেতাকে ১৯৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর হিথরো এয়ার পোর্টে জিজ্ঞাসা করা হয়েছিল বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ কেমন চলছে , নেতা প্রতিউত্তরে বলেছিলেন  'মস্তাক ভাই  ভালই চালাচ্ছেন' । আর এখন মুক্তিযোদ্ধা , বেহায়া !!!''

যাকে তিনি বেহায়া বলেছেন, তার এ ঘঠনা অনেকেই জানেন, কিন্তু আওয়ামী লীগের এ নেতা বিষয়টি আবারও তোলে ধরলেন। এ সময়ে এরকম সাহসী কথাগুলো উচ্চারিত হওয়া প্রয়োজন ।

এরকম 'বেহায়া'সহ যাদের নাম এসেছে, তাঁরা যে মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনে ছিলেন না, তা কেউ অস্বীকার করছে না । কিন্তু তাঁরা আদৌ কোথায় কি করেছেন, তাদের খুব একটা হাদিস মিলছে না, হয়ত নিরবে কাজ করেছেন ? হাজার হাজার মানুষের সাথে কয়েকজন মহিলা জোরে-সোরে রাজপথ প্রকম্পিত করে সেসময় বিদেশীদের চোখ কেড়েছিলেন, কিন্তু পরিচিত এবং বহু উচ্চারিত শত শত মানুষের একজনের নামও এই বারো জনের মাঝে আসে নি ।

সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হল, মন্ত্রনালয়ের সচিব বলেছেন, এরপর থেকে আর কোন আবেদন গ্রহণ করা হবে না। তাঁর এ কথাটা নি:সন্দেহে আপত্তিকর । আপত্তিকর এজন্য যে, তাঁর কথায় মনে হচ্ছে এই বারো জন কিংবা তাদের পক্ষের উকিলেরা কাকুতি মিনতি করে হাত কচলিয়ে তাদের রিকগনিশনটা আদায় করেছেন এবং মন্ত্রনালয়ও বিরক্ত হয়েই এই স্বীকৃতিটা দিয়েছেন । তা না হলে কোন্ স্পর্ধায় তিনি বলতে পারেন আর কোন আবেদন গ্রহণ করা হবে না। যারা সেসময় অল্প উপার্জনের দিন-সপ্তাহ-মাসের অর্থ তোলে দিয়েছে, তাদের সামনে ছিল শুধুই দেশ এবং তাদের দেশের স্বাধীনতা। আজ সেই মানুষগুলো অর্থে-বিত্তে টুইটুম্বুর । এদের পরবর্তী অর্থাৎ বর্তমান প্রজন্মের অধিকাংশই চোখ ধাধানো ক্যারিয়ার নিয়ে ব্রিটেনে অবস্থান করছে । এই মানুষগুলো বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সকল সুবিধায় ভাগ বসাতে আবেদন করে নি আগে । হয়ত এই সনদের জন্য তারা আবেদনও করতো না। কিন্তু হঠাৎ করে ব্রিটেনে মুক্তিযুদ্ধ সংগঠিত করতে অচেনাদের এই সম্মাননার সনদ দিয়ে বরং ব্রিটেনের মুক্তিযুদ্ধের প্রকৃত সংগঠকদের অপমান করা হয়েছে। আর সেজন্যই এই মানুষগুলোর অবদানের মূল্যায়নের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের  সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠেছে।

আরও বিস্ময়ের ব্যাপার হল, বাংলাদেশ হাইকমিশন বলেছে, এই স্বীকৃতিতে তাদের কোন মনোনায়ন কিংবা সুপারিশ   ছিল না। তাহলে প্রশ্ন আসতেই পারে, কে কিভাবেই এই ১২ জনের স্বীকৃতি দিলেন ? মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এসবের একটা স্বচ্ছ বিবৃতি ব্রিটেনের বাঙ্গালিরা আশা করতেই পারে।  হয় এই ১২ জনের স্বীকৃতি বাতিল করা প্রয়োজন, না হয় নতুনভাবে উদ্যোগ নিয়ে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, শ্রম দিয়েছেন, দ্বারে দ্বারে ঘোরেছেন, তাদের নাম  সংযোজন করা উচিৎ । তা না হলে আবারও একটা প্রশ্নচিহ্ন থেকেই যাবে বাংলাদেশের সবচেয়ে স্পর্ধিত গর্বের জায়গাটি নিয়ে ।

ফারুক যোশী : কলাম লেখক, প্রধান সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম । আরও পড়ুন- https://52banglatv.com/2021/06/28994/