ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ব্রিটেনের রানীর সঙ্গে দশ অধিনায়কের সাক্ষাৎ

প্রকাশিত: ২৯ মে ২০১৯, ১১:৩৬ পিএম

ব্রিটেনের রানীর সঙ্গে দশ অধিনায়কের সাক্ষাৎ
বিশ্বকাপ শুরুর আগেরদিন ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্তজাসহ আসরে অংশ নিতে যাওয়া ১০ অধিনায়ক। বুধবার সবাই রানীর প্রাসাদে এই দাওয়াত পেয়েছিলেন। বাকিংহাম প্যালেসে রানীর সঙ্গে সাক্ষাত শেষে লন্ডন মলে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ অধিনায়কসহ সবাই। সাধারণত কোনো ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় স্টেডিয়াম বা স্টেডিয়াম চত্বরে। কিন্তু আইসিসি এবারের বিশ্বকাপে একটা বিকল্প আয়োজন করেছে। লন্ডনের মল চত্বরে এবারের এই অনুষ্ঠান হয়। কার্ডিফ হোটেল থেকে বাংলাদেশ দল লন্ডনের উদ্দেশে ব্রিটিশ টাইম সকাল ১১টায় রওয়ানা হয়। লন্ডনে আইসিসির নির্ধারিত হোটেলে চেক ইন করার পর মাশরাফী বামিংহাম প্যালেসে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন দুপুর তিনটায়। একঘন্টার সেই সাক্ষাত শেষে সেখান থেকেই বাংলাদেশ অধিনায়ক লন্ডন মল চত্ত্বরে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। লন্ডন সময় বিকেল চারটায় এই অনুষ্ঠান শুরু হয়। দেড়ঘন্টা ব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠান চলে। বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার। ওভালে বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।