ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

‘বীর মুক্তিযোদ্ধা’ পরিচিতি একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা

প্রকাশিত: ০৭ জুলাই ২০২১, ০৫:২৬ এএম

‘বীর মুক্তিযোদ্ধা’ পরিচিতি একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসীদের সাহায্য, সমর্থন ও কর্মকাণ্ড কীভাবে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল তা স্মরণ করে প্রবাসী সংগঠকদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মুক্তিযোদ্ধারা। সর্বক্ষণ মৃত্যুর মুখোমুখি অবস্থায় মাঠে প্রান্তরে যুদ্ধ করার সময় পুরো দেশবাসী দেশের অভ্যন্তরে ও বাইরে থেকে কখনোবা মৃত্যুর ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, আশ্রয়-খাবার-সেবা দিয়েছেন, বিভিন্ন ভাবে সাহস, উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন, আত্মসম্ভ্রম দিয়েছেন - এসব অবদান জাতির ইতিহাসের স্বর্ণোজ্জ্বল অধ্যায়। বিগত ৪ জুলাই রবিবার লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাদের এক ভার্চুয়াল সভায় এসব বক্তব্য উঠে আসে। মুক্তিযুদ্ধকালীন সময়ে বিশ্বজনমত সৃষ্টিতে বিশেষ অবদান রাখার জন্য ১২ জন বিশিষ্ট প্রবাসী সংগঠককে মুক্তিযোদ্ধা পরিচয়ে ভূষিত করাকে কেন্দ্র করে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে সভাপতি ঘোষনা করেন যে এ সভা একান্তই মুক্তিযোদ্ধাদের নিজেদের সম্পর্কে বলার জন্য আয়োজিত এবং কোনো অবস্থাতেই এটা কারো বিপক্ষে নয়। মুক্তিযোদ্ধা ছাড়াও বেশ কয়েকজন কমিউনিটি নেতা , সাংবাদিক এবং বাংলাদেশ থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা এই ভার্চুয়াল সভায় সংযুক্ত হন। মুক্তিযোদ্ধারা দাবি করেন যে ‘বীর মুক্তিযোদ্ধা’ পরিচিতিটা প্রথম থেকেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একান্ত নিজস্ব পরিচয়। তাই এখন ঐ পরিচিতিটা ঢালাওভাবে অন্যান্যদের ক্ষেত্রে ব্যবহার করা হলে বঙ্গবন্ধুর ভাষায় 'জাতির শ্রেষ্ঠ সন্তান' মুক্তিযোদ্ধাদের যেমন স্বকীয়তা থাকে না সেভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষের অবদানের বৈশিষ্ট্য ম্লান হয়ে যায়। সভায় অভিমত ব্যক্ত করা হয় যে যেভাবে "কন্ঠযোদ্ধা", "কলমযোদ্ধা", "বীরাঙ্গনা" এরকম সম্মানসূচক পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ে অবদান কারীদের সম্মানিত করা হয়েছে সেভাবেই অন্যান্যদেরও সম্মান জানালে সব ধরণের অবদানকারীরা আপন বৈশিষ্ট্য নিয়ে সম্মানিত হবেন। সভা আয়োজন ও সঞ্চালনায় বিশেষ সহায়তা করেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। উক্ত সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা -- খলিল কাজী ওবিই, প্রকৌশলী মেফতা ইসলাম, আব্দুস শুকুর (সিলেট), জামাল উদ্দিন (মৌলভীবাজার), বিচ্চু জালাল (ঢাকা), এহসানুল হক মিনু (ঢাকা), আতাউর রহমান কুনু, সিরাজুল ইসলাম কচি, সুব্রত চক্রবর্তী জুয়েল (সিলেট), হিমাংশু গোস্বামী, ইকরামুল হক, আবু মুসা হাসান, লোকমান হোসেন, সৈয়দ আবুল হাদী, এনামুল হক, মালিক শিকদার সহ কমিউনিটির পক্ষ থেকে কাউন্সিলর ড. আব্দুল আজিজ তকি, শাহ ফারুক আহমদ, সুজাত মনসুর, নজরুল ইসলাম অকিব, আব্দুল কাদির চৌধুরী মুরাদ প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা -- আবু তাহের, বদর উদ্দিন আহমদ, পিয়াল রায়, আব্দুল হামিদ সিকদার, পান্না লাল, গোলাব আলী, নাসির উদ্দিন, আব্দুল হক, কামাল দেওয়ান, মাহমুদ হাসান এমবিই, শাহ এনাম এবং অন্যান্যদের মধ্যে শামিম আহমেদ (জাসদ), দেওয়ান কবীর আহমদ, শামীম আহমদ (যুবলীগ), মনোজ কাপালিক মিন্টু প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে বৃহত্তর জনমত সৃষ্টির লক্ষ্যে আগামী ৩১ জুলাই রবিবার বেলা ৩টায় কমিউনিটির নেতৃবৃন্দ ও ইউরোপে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের নিয়ে আরো একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। একই লক্ষ্যে বাংলাদেশেও জনমত সৃষ্টির জন্য কার্যক্রম গ্রহণে মুক্তিযোদ্ধা সহ অন্যান্যদের অনুরোধ জানানো হয়। ( বিজ্ঞপ্তি)