ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বিয়ানীবাজারে মিলাদুন্নবী (স:) উদযাপন পরিষদের মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ০৯:৪৩ পিএম

বিয়ানীবাজারে মিলাদুন্নবী (স:) উদযাপন পরিষদের মাহফিল অনুষ্ঠিত
ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে বিয়ানীবাজারস্থ রয়েল স্পাইস রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত মাহফিলে প্রতি বছরের ন্যায় বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলের স্কুল কলেজ এবং হাফিজিয়া ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন পরিষদের সভাপতি মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরীর সভাপতিত্বে এবং আলহাজ্ব জামিল আহমদ, মাওলানা ছরওয়ার হোসেন ফৈয়াজী ও মো. জাহিদুর রহমানের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক ও আল কুরআন এন্ড ইসলামিক ইস্টাডিজের বিভাগীয় প্রধান মাওলানা মো. আব্দুল মোছাব্বির। প্রধান বক্তা ছিলেন সিলেট ক্লাসিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব মো. লবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসার  সৈয়দ কামাল হোসেন, ইসলামী ব্যাংক মাথিউরা ঈদগাহ শাখার ম্যানেজার মাওলানা মো. আব্দুল কাদির, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ আহমদ লোদি। হাবিবুর রহমানের কুরআন তিলাওয়াত ও হাফিজ সাব্বির আহমদের নাতে রাসুল (সাঃ) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বিয়ানীবাজারের সুপারভাইজার মাওলানা জাকির হোসেন, রোটারিয়ান হাজী ফখরুদ্দিন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির আহবায়ক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, মাওলানা মিজানুর রহমান নোমানী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা সোহেল আহমদ, মাওলানা আমির হোসেন, মাওলানা ছারওয়ার হোসেন, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা হাফিজ আব্দুল ওয়াহিদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জয়নুল ইসলাম, মাস্টার লুৎফুল হক চৌধুরী, ঔপন্যাসিক আহমদ রেজা চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, সাইদুর রহমান, কামরান আহমদ সহ প্রমুখ। এসময় উপস্থিত বক্তারা বলেন, মাহে রবিউল আউয়াল মাসে নবী প্রেমে উজ্জীবিত হয়ে সমাজের সর্বস্তরে রাসুলুল্লাহ (সা:) এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শান্তিময় এক নতুন পৃথিবী গড়ে তুলা সম্ভব হবে। নতুবা অশান্ত বিশ্ব আরো অশান্তির গহ্বরে তলিয়ে যাবে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মিলাদ শরীফ ও দোয়া পরিচালনা করা হয়।