ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বিয়ানীবাজারে অত্যাধুনিক ইনকিউভেটর ও ফটোথেরাপি মেশিনে নবজাতকের সেবা চালু

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯, ০৯:০৫ পিএম

বিয়ানীবাজারে অত্যাধুনিক ইনকিউভেটর ও ফটোথেরাপি মেশিনে নবজাতকের সেবা চালু
বাংলাদেশে প্রায় প্রতি তিনটি শিশুর একজন স্বল্প ওজনে জন্ম নেয়। বিয়ানীবাজার ও তৎপার্শ্ববর্তী এলাকায় স্বল্প ওজনের শিশু ও নবজাতকের জন্ডিস নিরাময়ে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের পরিসেবায় যুক্ত হলো স্বল্প ওজন নিয়ে জন্মানো অথবা অপরিণত বয়সে জন্ম নেয়া শিশুদের পরিচর্যায় উন্নতমানের ইনকিউবেটর ও ফটোথেরাপি মেশিন। এই বিশেষ ব্যবস্থায় শিশুর তাপমাত্রা সঠিক পর্যায়ে সুরক্ষা করা, ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে আর্দ্রতা বজায় রেখে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ করাসহ অন্যান্য বিধি-ব্যবস্থাও নির্ধারণ করে দেন সংশ্লিষ্ট চিকিৎসক । ১২ই নভেম্বর মঙ্গলবার ২০১৯ ভোরে, হাসপাতালের আর এম ও ডাঃ তামীম শাকের চৌধুরী’র নিবিড় তথ্যাবধানে এক দরিদ্র পরিবারের নবজাতকের বিনামূল্যে থেরাপি প্রদানের মধ্য দিয়ে শিশুদের নিবির পরিচর্যায় ইনকিউভেটর ও ফটোথেরাপির যাত্রা শুরু হয়। বর্তমানে নামমাত্র মুল্যে আরো একাধিক প্রিমেচিউর শিশুকে এই সেবা প্রদান করা হচ্ছে। ডাঃ তামীম শাকের চৌধুরী’র মতে -গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে এই ধরনের সেবা প্রদান করতে পারায় হাসপাতাল কর্তৃপক্ষ আনন্দিত। আমাদের আশা- তাদের দোয়ায় এই মেশিনটি অত্র এলাকার স্বল্প ওজনের শিশু ও নবজাতকের জন্ডিসের চিকিৎসায় ফটোথেরাপি প্রদানে দীর্ঘদিন কাজ করবে। উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে সকল ধরনের রোগীগনের জন্য রয়েছে বহিঃবিভাগ,২৪ ঘণ্টা ইমারজেন্সি, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, ওয়ার্ড, উন্নতমানের অপারেশন থিয়েটার, অথ্যাধুনিক প্যাথলজি,এক্স-রে,আল্টাসনোগ্রাফি ও এ্যাম্বুলেন্স সার্ভিস এবং মাঠ পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছেন প্রশিক্ষিত মাঠ কর্মী। এই সকল ধরনের সেবা রুগীগন নামমাত্র মূল্যে পাওয়ার অন্যতম কারণ হচ্ছে- বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল - স্বল্পমূল্যে মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিত এর লক্ষ্যেই  হাসপাতালের সেবাকার্যক্রম পরিচালিত হচ্ছে।