ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বিশেষ ফ্লাইটে আসা বাংলাদেশিদের অনেকেই করোনা ছড়াচ্ছেন ইতালীতে

প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১১:০৫ পিএম

বিশেষ ফ্লাইটে আসা বাংলাদেশিদের অনেকেই করোনা ছড়াচ্ছেন ইতালীতে
বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে করোনা আক্রান্ত হয়ে অনেকেই ফিরছেন ইতালিতে। তথ্য গোপন করে ইতালিতে এসে তারা উঠছেন বাসা বাড়িতে। ছড়িয়ে দিচ্ছেন অন্যান্যদের মাঝেও। রাজধানী রোমে বাংলাদেশ থেকে আসা করোনা আক্রান্ত এক প্রবাসী আক্রান্ত করেছেন তার বাসার আরো চার জনকে। ফ্লোরেন্স বলনিয়া আনকোনা সহ দেশের বিভিন্ন স্থানে মোট ৫০ জনের আক্রান্তের খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে না থাকার কারণে অনেককেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত এক প্রবাসী বাংলাদেশী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাজারে, যাচ্ছে দূতাবাসে এবং বন্ধুদের সাথেও সময় কাটাচ্ছে। আর এভাবেই ছড়িয়ে দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। প্রবাসী বাংলাদেশিরা এটাকে ভালো চোখে দেখছেন না। বলছেন, এতে করে ইতালিতে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ইতালিতে ফেরা এক আক্রান্ত প্রবাসী বিমানবন্দরের কাছে একটি রেস্টুরেন্টে কাজ করায় একই মালিকের দুটি রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। ওই দুটি রেস্টুরেন্টসহ প্রায় এক হাজার মানুষের পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। লাচ্ছিও বিভাগ পরিবহন মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে, আক্রান্ত প্রবাসী বাংলাদেশিরা কিভাবে বিমান ভ্রমণের সুযোগ পেয়েছে। স্বাস্থ্য বিভাগ রুমে বসবাসকারী সকল বাংলাদেশীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে এ পর্যন্ত এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশী ইতালি ফিরেছেন। জুলাই মাসে আরও প্রায় ৬শ' বাংলাদেশীরা ইতালিতে ফেরার কথা রয়েছে। এদিকে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের মধ্যে যাদের স্টেপারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদেরকে রি-এন্ট্রি ভিসা নিয়ে ইতালিতে ফিরতে হবে বলে জানিয়েছিল ইতালী সরকার। তবে পরে তা প্রত্যাহার করা হয়েছে। রোমস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ ঐ তথ্য জানানো হয়েছে। এদিকে শনিবার ইতালিতে মারা গেছে ২১জন এবং আক্রান্ত হয়েছে ২৩৫ জন। এদিকে ইতালির চৌদ্দটি বিভাগে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।