ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বিমানে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের বিষয়ে উদ্যােগ নিবে সংসদীয় কমিটি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:১২ পিএম

বিমানে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের বিষয়ে উদ্যােগ নিবে সংসদীয় কমিটি
বাংলাদেশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমপি বলেছেন, রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিনামূল্যে বহনের সুবিধা পুনরায় চালুর জন্য সংসদীয় কমিটি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে । মানবিক বিবেচনায় অসহায় প্রবাসীদের জন্য এই সুযোগ অব্যাহত রাখা জরুরী বলে আমরা মনে করি। ২৭ ডিসেম্বর রাতে চট্টগ্রামে নিজ বাসভবনে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসােসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন। এসােসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ওমানপ্রবাসী মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক প্রবাসীর মরদেহ বিনামূল্যে বহন সুবিধা পুনরায় চালু, ওয়েজ আর্নাস বন্ডের বিনিয়োগের উর্ধ্বসীমা ১ (এক) কোটি টাকা নির্ধারণের সিদ্ধান্ত পুনঃবিবেচনা, ওমান ও লেবাননে সাধারণ ক্ষমার আওতায় নিবন্ধিত অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের দেশে ফিরতে স্বল্পমূল্যে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটের ব্যবস্থাসহ করোনাকালে প্রবাসীদের নানা সমস্যা নিরসনে সহযােগিতা কামনা করেন। তারা বলেন, উদ্ভূদ সমস্যাগুলো নিয়ে সর্বস্তরের প্রবাসীদের মধ্যে চাপা ক্ষোভ, অভিমান, হতাশা বিরাজ করছে, যা প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকারের নেওয়া যুগান্তরী অনেক উদ্যোগও ম্লান করে দিচ্ছে বলে আমাদের ধারণা। তাই বিশেষ বিবেচনায় এইসব বিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিয়ে রেমিট্যান্সযোদ্ধো প্রবাসীদের সকল হতাশা দূর করার ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই সব সমস্যার বিষয়ে খুব দ্রুত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা প্রতিশ্রতি দিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স। বর্তমানে করোনাভাইরাস মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসীদের আয়ের ধারা অব্যাহত রয়েছে, যা সত্যিকার অর্থে অবিশ্বাস্য। কাজেই তাদের এইসকল সমস্যা নিরসনে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো উদ্যােগী হবেন বলে আমার বিশ্বাস। বৈঠকে এনআরবি সিআইপি এসােসিয়েশনের সহ সভাপতি আমিরাতপ্রবাসী সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক ওমানপ্রবাসী ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান, দপ্তর সম্পাদক দুবাইপ্রবাসী জসীম উদ্দিন এবং সদস্য ওমানপ্রবাসী তৌহিদুল আলম ছাড়াও কাতারের বাংলাদেশ কমিউনিটির (বিসিকিউ) সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য নুর মোহাম্মদ, চট্টগ্রাম সমিতির ওমানের অর্থ সম্পাদক নাসির মাহমুদ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জরুল আলম উপস্থিত ছিলেন।