ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বিদেশে বসে যারা সাইবারক্রাইম চালাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে- স্বরাস্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০১:১৭ এএম

বিদেশে বসে যারা সাইবারক্রাইম চালাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে- স্বরাস্ট্রমন্ত্রী
স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,বিদেশে বসে যারা সাইবারক্রাইম চালাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে। শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের ফলক উম্মোচন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে থানা প্রাঙ্গনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্সে ভবনের শুভ উদ্বোধন করের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্ম, যাদের নিয়ে আমরা গর্ব করি, স্বপ্ন দেখছি; তাদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক যে ভয়ঙ্কর নেশা, এটা যে একটা সমাজকে, পরিবারকে ধ্বংস করে দেয় এটা মানুষকে বুঝাতে হবে। শুধু কঠোর হলেই মাদক বন্ধ করা যাবে না। মানুষকে বুঝিয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে। যেমন করে আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলাম। মাদকের হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে না পারলে আমরা পথ হারিয়ে ফেলব।’ তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সাথে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। তবেই যুবশক্তিকে কাজে লাগিয়ে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পুলিশের অনেক  ঐতিহ্য রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আহ্বানে যেদিন রাজারবাগ পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল সেখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশ পুলিশের স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ। ঘন্টার পর ঘন্টা মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের কথা বললে শেষ হবে না। আমরা যখন মুক্তিযুদ্ধে বিভিন্ন অঞ্চলে গিয়েছি সেখানে পুলিশ বাহিনীর দুই একজন সাথে থাকতেন। থানা থেকেই আমরা অস্ত্র পেয়েছিলাম মুক্তিযুদ্ধের সময়। কাজেই পুলিশের বাহিনীর সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের অনেক অনেক ইতিহাস রয়ে গেছে। ৭৫ সালে রাজারবাগে ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আহ্বান করেছিলেন, তোমরা জনগণের পুলিশ, তোমরা মানবতার পুলিশ। তোমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারি। আজ কিন্তু আমাদের পুলিশ সেই জায়গাটাতে আসছে। দুই মন্ত্রী  সেখানে জুড়ী থানার নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ‘একটি আধুনিক থানার জন্মকথা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার এসএমপি মোঃ নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মমীর নাহিদ আহসান,জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে। তাই দেশের অগ্রযাত্রা কোনো অপশক্তি রুখতে পারবে না। ‘আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধীদের যড়যন্ত্র প্রতিহত করতে হবে। প্রবাসে অবস্থানকারীদের পাসপোর্ট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ার কথা উল্লেখ করে সমস্যা নিরসনের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। মৌলভীবাজার জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) ও স্থাপত্য অধিদফতরের বাস্তবায়নে এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় ৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৩ শত ৫০ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ভিত বিশিষ্ট চারতলা আধুনিক জুড়ী থানা ভবন