ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বিএনপি অঙ্গ সংগঠনের মিছিল সমাবেশে উত্তাল গোলাপগঞ্জ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ০৯:৫৩ পিএম

বিএনপি অঙ্গ সংগঠনের মিছিল সমাবেশে উত্তাল গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে (সিলেট) বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিল সমাবেশে উত্তাল ছিল গোলাপগঞ্জ চৌমুহনী এলাকা। দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ভয়াবহ লোডশেডিং, বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর শহরে পৃথক দুটি গ্রুপের মিছিল অনুষ্ঠিত হয়। প্রথমে দুপুর আড়াইটায় একটি গ্রুপের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের মার্ভেলাস টাওয়ার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নূর ম্যানশনের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও পৌর বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিলের পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাবেক আহবায়ক হাসান এমাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, বিএনপি নেতা তামিম ইয়াহইয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম, রিপন আহমদ মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, সদস্য তানহার আহমদ লায়েক, পৌর যুবদলের আহবায়ক এনাম আহমদ, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ প্রমুখ। এরপর বিকেল ৪টায় অন্য একটি গ্রুপের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সরকারি এমসি একাডেমির সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের চৌমুহনীতে এসে এক সভায় মিলিত হয়। মিছিল পরবর্তী সভায় উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপি নেতা ভিপি মাহবুবুর রব চৌধুরী, আফম কামাল, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মহি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল গফফার কুটি, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ কাদির, লুৎফুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো শাহ আলম, সদস্য মাছুম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমেদ আবেদ, যুগ্ম আহবায়ক জামিল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, সদস্য শিমুল আহমদ, রিজু আহমদ, ওয়েছ আহমদ প্রমুখ। এছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।