ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

বার্মিংহামে চতুর্থ ক্রীড়া মেলা'১৯ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৫:৩৯ পিএম

বার্মিংহামে চতুর্থ ক্রীড়া মেলা'১৯ অনুষ্ঠিত
বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহি খেলাধুলা নিয়ে গত ২১ জুলাই রোববার ঐতিহাসিক স্মলহিথ পার্কে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে চতুর্থ 'ক্রীড়া মেলা বার্মিংহাম-২০১৯' সম্পন্ন হলো ৷ব্রিটেন ও বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে লাল-সবুজের বেলুন উড়ানোর মধ্যি দিয়ে এ মেলা উদ্বোধন করেন লেবার এম পি জেস ফিলিপস । দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম ।পরে সংকিপ্ত বক্তব্য রাখেন জেস ফিলিপস এম পি,কাউন্সিলর সাদেক মিয়া সামসু,বাংলা ভয়েস সম্পাদক মুহাম্মদ মারুফ, ৫২বাংলাটিভিডটকম'র প্রধান সম্পাদক-কলামিস্ট ফারুক যোশী,বার্মিংহাম আওয়ামীলীগ সেক্রেটারি মাহবুবুল আলম চোধুরী মাখন ও সহ সাধারণ সম্পাদক কামাল আহমেদ । পর পর তিনবার সফলতার পর চতুর্থবার ঐতিহাসিক স্মলহিথ পার্কে এবারকার আয়োজনেও চিরপরিচিত বাংলাদেশই উঠে এসেছে এই অভিবাসের এই যান্ত্রিকতায়। শৈশবের স্মৃতি নিয়ে জওয়ান-বুড়া খেলেছেন তালের সাথে তাল মিলিয়ে চমৎকার রুদ্রৌজ্জ্বল দিনে। ক্রীড়া উৎসবে অন্যতম আকর্ষণ ছিল লন্ডন বাংলা প্রেসক্লাব বনাম বার্মিংহাম বাংলা মিডিয়া ফুটবল ম্যাচ । খেলাটি নির্ধারিত সময়ে ৫-৫ গোলে ড্র হলে পেনাল্টি শটে বার্মিংহাম ২-০ গোলে জয়লাভ করে । মেলায় কাবাডি ম্যাচ বাংলাদেশ হাইকমিশন বনাম বার্মিংহাম কমিউনিটির মধ্যকার ম্যাচ বার্মিংহাম কমিউনিটি ১-০ পয়েন্টে জয়লাভ করে । পুরো মেলায় বাঙালিদের হৃদয় জয় করেছেন ব্রিটিশ এমপি জেস ফিলিপস তিনি আমাদের ঐতিহ্যবাহী খেলা সুই-সুতা দৌড়ে নিজে অংশগ্রহণ করেন । তাছাড়া কাউন্সিলর সাদেক মিয়া সামসু ও মায়া আলীর খেলায় অংশগ্রহণ করেন। এ ক্রীড়া মেলায় বার্মিংহাম সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা ছোট বড় সবার অংশ গ্রহণে একদিনের জন্য হলেও মুখরিত হয়ে উঠে স্মলহিথ পার্ক। একটুকরো বিস্কুটের জন্য দৌড়,কাবাডিতে দাগ দাগ কিংবা চোখ বেঁধে লাঠি দিয়ে শৈশবের পুরো স্মৃতি দিয়ে মাটির হাড়ি ভাঙা,চেয়ার দৌড়ের একটি চেয়ার আসন পেতে অথবা প্রিয় লুডু খেলায় ছক্কা'র উচ্ছাসে উচ্ছসিত হয়ে উঠেন অংশগ্রহনকারী ত্রীড়ামোদীরা ৷ এই খেলা গুলো খেলতে মায়ের আদরের বকুনি সহ হারিয়ে যাওয়া অবলুপ্ত খেলা গুলো আবার ফিরে পেলো সবাই ৷ নতুনরা আমাদের খেলার সাথে পরিচিত হয়ে পেলো আমাদের শিকড়ের সন্ধান ৷ বিভিন্ন খেলায় বিজয়ীরা হচ্ছেন:হাড়ি ভাঙা :প্রথম-মনিকা, দ্বিতীয়-তাহেরা বেগম, লুডু : প্রথম-বিউটি আক্তার,দ্বিতীয়-তাসলিমা বেগম,মহিলাদের মার্ভেল দৌড়ে প্রথম-রিমা, দ্বিতীয়-কানিজ ফাতেমা।মহিলাদের সুই-সুতা দৌড়:প্রথম-লায়লা বেগম,দ্বিতীয়-বিউটি ছোট বাচ্চাদের মার্বেল দৌড়:প্রথম-খাদিজা,দ্বিতীয়-জাকের ।পুরুষ ১০০ মিটার দৌড়:প্রথম-মিজানুর রহমান,দ্বিতীয়-আব্দুল কাদির চোধুরী মুরাদ।শিশুদের মিক্স দৌড়:প্রথম-ইমা,দ্বিতীয় সিলভিয়া বিস্কুট দৌড় মহিলা :প্রথমমনিকা,দ্বিতীয়-বিউটি।দৌড় মহিলা:প্রথম সৈয়দা পারভীন লাভলী,দ্বিতীয়-সাজিদা আক্তার।বিস্কুট দৌড় পুরুষ :প্রথম-খালেদ,দ্বিতীয় করিম।মহিলাদের মিউজিক্যাল চেয়ার:প্রথম শারমিন,দ্বিতীয় তাহেরা বেগম।শিশুদের দড়ি ফাল:প্রথম জেরিন,দ্বিতীয় ফারিয়া। মহিলাদের দড়ি ফাল: প্রথম:সাজিদা আক্তার,দ্বিতীয় সুলতানা। ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের আয়োজনে মেলায় সত্যবাণীর উপদেষ্টা সম্পাদক আবু মুসা হাসানের তত্ত্বাবধানে দাবা টুর্নামেন্ট অনুষ্টিত হয় ৷ পুরো টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে ক্রীড়া পরিষদের সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক সাহিদুর রহমান সুহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চোধুরী। এসময় তাঁর সাথে আরো উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ব্যারিস্টার তারেক চোধুরী,৫২বাংলাটিভিডটকম'র প্রধান সম্পাদক কলামিস্ট ফারুক যোশী, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা,বাংলা ভয়েস সম্পাদক মুহাম্মদ মারুফ,ক্রীড়া সংগঠক আমিন বাবর চোধুরী,নাট্যকার মুরাদ খান,কামাল আহমেদ । উপস্থিত সবাই আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করে এমন আয়োজন কমিউনিটির সর্বস্থরের সবাইকে নিয়ে এ ধরণের মেলা অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ৷মেলার সার্বিক সহযোগিতায় ছিলো লন্ডন বাংলা প্রেসক্লাব,জনমত, সুরমা, পত্রিকা, দেশ,বাংলা কাগজ, বাংলা ভয়েস, বাংলা মেইল, বাংলা পোস্ট ,কারীলাইফ, সত্যবাণী ,জি টেন প্রিন্টার্স।