দেশের ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০২০ প্রদান করা হয়েছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে শনিবার সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজন এবং তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ), নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য), অধ্যাপক ডা. একে আজাদ খান (চিকিৎসাসেবা), লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), জুয়েল আইচ (জাদুশিল্প) এবং মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)।
অনুষ্ঠানে বাংলা একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে নিবেদিত, হাবীবুল্লাহ সিরাজী ও পিয়াস মজিদ সম্পাদিত বাংলা একাডেমি এবং আনিসুজ্জামান গ্রন্থের উন্মোচন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২০, একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২০, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২০ এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করা হয়।
-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
-
নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি
-
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
আরও পড়ুন: