ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বহু প্রতিক্ষিত ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট শুরু হচ্ছে আজ সন্ধ্যায়

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২০, ০৮:২১ এএম

বহু প্রতিক্ষিত ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট শুরু হচ্ছে আজ সন্ধ্যায়
দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও ম্যানচেস্টার থেকে উড়ছে। লাভজনক এই রুটটি চালুর উদ্যোগ বিভিন্ন সময় নেয়া হলেও সফলতা এলো এবার । এবারে ম্যানচেষ্টারের ফ্লাইটকে আরও ব্যবসা সফল করে তোলতে ম্যানচেষ্টার-সিলেট সরাসরি ফ্লাইট দিয়েই যাত্রা করছে বিমান। ম্যানচেষ্টার-ওল্ডহ্যাম-লিভারপুল-লীডস তথা নর্থ ইংল্যান্ডের দেড় লক্ষের কাছাকাছি বাংলাদেশী অভিবাসীদের দাবীর প্রতি সরকার সম্মান দেখিয়ে ম্যানচেষ্টার-সিলেট সরাসরি ফ্লাইট চালু করছে আজ ৫ জানুয়ারী রোববার সন্ধ্য ৮ টায়, ম্যানচেষ্টার এয়ারপোর্ট থেকে। ম্যানচেষ্টার-সিলেটের এই ফ্লাইটকে সামনে রেখে ম্যানচেষ্টার এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এয়ারেপোর্ট কর্তৃপক্ষের উদ্যেগেই এয়ারপোর্টকে সাজানো হয়েছে বিমানের প্রচার-প্রচারনা সম্বলিত বিভিন্ন ব্যানার-পোস্টারে । বিমানের রিজিওনাল শাখা ম্যানচেষ্টার অফিসও এ নিয়ে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে দির্ঘদিন থেকে।ঢাকা থেকে কার্গো এবং বিপনন বিভাগের প্রধান ম্যানচেস্টারে এসে ইতিমধ্যে গনসংযোগও করেছেন লাগাতার। সেকারনেই এ ফ্লাইটকে সামনে রেখে সারা নর্থ ইংল্যান্ডের বাঙ্গালি কমিউনিটিতে আছে উচ্ছাস। ইতিমধ্যে প্রথম তিনটি ফ্লাইটের সকল টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করার কথা। বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে শুরু হচ্ছে ম্যানচেস্টার-সিলেট রুটের যাত্রা। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিমানের এ ফ্লাইটগুলো চলবে। নর্থ ইংল্যান্ডের মানুষের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট আবারও চালু হবে। এই আকাংখারই সার্থককতায় প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত করা হবে রুটটি। যার সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। উল্লেখ্য, এটি বিমানের ১৭তম রুট। উড়োজাহাজ সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান। প্রায় ৮ বছর পর এই রুট চালু হতে যাচ্ছে।