ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বন্দর কর্তৃপক্ষের কথা শোনেনা শিপিং এজেন্ট

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১, ০২:০৯ এএম

বন্দর কর্তৃপক্ষের কথা শোনেনা শিপিং এজেন্ট
বাগেরহাট জেলাধীন মোংলা বন্দরের অদূরে হিরণপয়েন্টে মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় নোঙ্গর করে ‘ইউনাইটেট কিংডম পতাকাবাহী জাহাজ এমভি রেজুলেট-বে’ নামে বিদেশী জাহাজ। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স সামুন্দা শিপিং। ওই জহাজের নিরাপত্তার কাজে নিয়োজিত পাহারাদার (ওয়াসম্যান) নিয়োগের নিয়ম থাকলেও সামুন্দা শিপিং সেটি করেননি। এনিয়ে বন্দরের ৩০৭ জন পাহারাদারের (ওয়াসম্যান) মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর বন্দরে আসা আরও একটি বিদেশি জাহাজে ওই শিপিং এজেন্টটি ওয়াসম্যান বুকিং দেননি। আর যার কারনে অহরহ ঘটছে এসকল বানিজ্যিক জাহাজে চুরি ডাকাতিসহ নানা দুর্ঘটনা। এ ব্যাপারে সামুন্দা শিপিং এজেন্টের উপদেষ্টা মোঃ লিয়াকত আলী বলেন, দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজের আনা পন্য ও জাহাজে থাকা অন্যান্য মালামাল দেখভালের জন্য পাহারাদার নিয়োগ দেয়া প্রয়োজন কিন্ত ওই জাহাজের ক্যাপ্টেন পন্যবাহী জাহাজে ওয়াসম্যান বুকিং না নিলে আমাদের কিছু করার নেই। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, বন্দরের বিভিন্ন সভায় জাহাজে ওয়াচম্যান নেওয়ার সিদ্ধান্ত আছে। কিন্ত পাহারাদার (ওয়াচম্যান) জাহাজে না নিলে যদি কোন দুর্ঘটনা ঘটে সে ক্ষেত্রে মোংলা বন্দরের সুনাম নষ্ট হবে বিশ্ব বাজারে। আর সে ক্ষেত্রে জাহাজ কর্তৃপক্ষই এর দায়ভার গ্রহন করবেন। বন্দরের নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বন্দরের হারবার মাষ্টার। মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামাল বলেন, স্থানীয় শিপিং এজেন্ট সামুন্দা শিপিংয়ের কর্মকর্তাদের গত ৬ ডিসেম্বর আসা বিদেশি জাহাজ ‘এমভি ডেনিজ এম’ এ ওয়াসম্যান বুকিং দিতে চিঠি দিয়ে জানানো হলেও তারা কথা শোনেন নি। আজ আবারো তাদের কড়াভাবে বলা হবে, নিয়ম না মানলে ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি। এদিকে বিদেশি জাহাজে ওয়াসম্যান বুকিং না নেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে ওয়াসম্যানদের মাঝে। মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির বলেন, এ ব্যাপারে বন্দরের চেয়ারম্যান, হারবার মাষ্টার ও ট্রাফিক কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। ব্যবস্থা নেওয়া না হলে বিশ্ব বাজারে মোংলা বন্দরের সুনাম রক্ষার্থে আন্দোলন করা হবে।