ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বঙ্গবন্ধু বাংলাদেশের শিরোনাম: ড.জাফর ইকবাল

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৪ পিএম

বঙ্গবন্ধু বাংলাদেশের শিরোনাম: ড.জাফর ইকবাল
জনপ্রিয় লেখক ড. জাফর ইকবাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের শিরোনাম ও বিশ্বনেতা বলে অবিহিত করেছেন।   ৮ সেপ্টেম্বর,  রোববার শাবি আইসিটি ভবনে তার সঙ্গে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করার সময় তিনি এ কথা বলেন। ওই সময় বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. জাফর ইকবাল। ড. জাফর ইকবাল  বলেন, দীর্ঘ নয় মাস পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনার ফলে বাঙালিরা কোনরকম পূর্বপ্রস্তুতি ছাড়া শুধুমাত্র মনোবল ও দেশপ্রেমের উপর ভিত্তি করে যুদ্ধে যাপিয়ে পড়ে ও দেশকে স্বাধীন করে। মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদসহ অন্য নেতাদের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর সহযোগীতায় দেশের মানুষের যে লাভ হয়েছে তা কখনো ভুলার নয়! মুক্তিযুদ্ধ ও এর বহমান আদর্শকে লালন ও চর্চা প্রসঙ্গে ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের তথ্য ও ঘটনাবলি যেকোন মাধ্যম থেকে তোমরা জানতে পারবে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার উপলব্দি। মুক্তিযুদ্ধকে শুধু হৃদয়ে ধারণ করলে হবেনা তাকে উপলব্দি করতে হবে। সকাল ১১ টার  দিকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান এর নেতৃত্বে  শিক্ষার্থীদের একটি প্রতিরিধি দল অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে দেখা করে। প্রতিনিধি দলের মধ্যে ছিল, সাঈম রাইয়ান, নাবিল আবেদিন খান, অবিনাশ সিংহ রুদ্র, ইশতিয়াক আহমদ, সামিউল হক সাকিব, ইহতিশাম ইসলাম আলফি, রাহুল দাস নিপম, হিমেল তালুকদার দীপ, মুগ্ধ সৈনাক সরকার ও ফারহান উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় শিক্ষকদের মধ্যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাদল চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সর্বপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান জানার বিকল্প নেই। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মৌলিক আদর্শগুলো জানাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীরা  জানিয়েছে তারা এরকম আলোচনায় অংশ নিতে পেরে অনেক কিছু জানতে পেরেছে। যা তাদের ভবিষ্যত জীবনে পাথেও হয়ে থাকবে।