ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১২:৩৩ এএম

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার জাতীয় শোক দিবস পালন
গত ১৫ই আগষ্ট শনিবার বিকেল ৯টায় কানাডার টরোন্টোস্থ ৩০৯৮ ডেনফোর্থে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা। এই উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় শোক দিবসের আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সামাজিক দূরত্ব ও স্থানীয় স্বাস্থ্যবিধি বজায় রেখে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মনিরুল ইসলামের সভা পরিচালনায় অন্যানদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের কোষাধক্ষ্য শামীম আহসান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী বাসিত, সদস্য মুনিরা সুলতানা প্রমুখ। বক্তারা বলেন,বাংলাদেশ আর বাঙালির জীবনে এক মর্মস্পর্শি ও হৃদয়বিদারক দিন আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের আজকের কালো রাতে সাম্রাজ্যবাদ ও দেশীয় প্রতিক্রিয়াশীলদের চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্যদের হাতে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয় । তাদের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে নিহত হন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।শুধু বঙ্গবন্ধু নন, বিসর্জন দিতে হয় বঙ্গবন্ধুর পরিবার ও তাঁর কতিপয় আত্মীয়-সহকর্মীদের । সকল স্বাধীনতাকামী আর মুক্তিযুদ্ধের চেতনা লালন করা মানুষের জন্য এ তারিখটা শোকের-বেদনার।ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর সেই প্রিয় বাড়িটি যেন রক্তগঙ্গা বয়ে যায়। যেন গুলির শব্দ আর কামানের গর্জনে কেঁপে ওঠে বঙ্গবন্ধুর সোনার বাংলা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কানাডায় বসবাসকারী নূর হুসেনকে দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসির রায় কার্যকর করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান বক্তারা।বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।এছাড়াও, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বক্তারা আলোকপাত করেন।