ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০২:৩৭ পিএম

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন আয়োজিত এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই তাঁর আসামান্য নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙ্গালির দীর্ঘ ২৩ বছরের স্বাধীনতা সংগ্রামের বিজয় পরিপূর্ণতা লাভ করে এবং সদ্য স্বাধীন বাংলাদেশ বিশ্বে একটি সার্বভৌম, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়।” হাই কমিশনার বলেন, “পাকিস্তানের কারাগারে নয় মাসের বন্দিজীবন ও অবর্ণনীয় নির্যাতন থেকে ৮ জানুয়ারি ১৯৭২ সালে মুক্তিলাভের পর লন্ডন হয়ে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বগৌরবে প্রত্যাবর্তন বাঙালি জাতির ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় ঘটনা।” স্বদেশ প্রত্যাবর্তনের পথে লন্ডনে দুই দিনের সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ ও লেবার পার্টি নেতা স্যার হ্যারল্ড উইলসন-এর সাথে বঙ্গবন্ধুর বৈঠকের কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, “স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু তখনই বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কের সূদৃঢ় ভিত্তি স্থাপন করে গেছেন।” এপ্রসঙ্গে হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধ চলাকালে ও পরবর্তীতে বাংলাদেশের পুনর্গঠনে ব্রিটিশ-বাংলাদেশিদের অসামান্য ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে তাঁরই সার্থক উত্তরসূরী ও সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও সমৃদ্ধ দেশে পরিণত করতে বাংলাদেশ বিরোধী অপপ্রচার সম্মিলিতভাবে প্রতিহত করার জন্য বিশেষ করে ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব জালাল উদ্দিন ও সৈয়দ মোজাম্মেল আলী বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে স্বদেশ প্রত্যাবর্তনের সময় ৮ জানুয়ারি ১৯৭২ সালে লন্ডনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সংবাদ সম্মেলন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য-প্রবাসি বাঙালিদের রিকগনাইজ বাংলাদেশ, স্টপ জেনোসাইড এবং রিলিজ বঙ্গবন্ধুসহ বিভিন্ন আন্দোলনের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-এর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মিশনের কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করেন।