ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ফ্রান্সে বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করেছে বিসিএফ 

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:১৫ পিএম

ফ্রান্সে বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করেছে বিসিএফ 
[youtube]Y3T_i0MjEME[/youtube] ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স সংক্ষেপে বিসিএফ । ২৯ সেপ্টেম্বর রোববার প্যারিসের একটি অভিজাত হলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং বিদেশীদের উপস্থিতিতে এ আয়োজনটি সম্পন্ন হয়। বিএসি থেকে শুরু করে পিএইচডি সমাপ্ত করা মোট ২৫ জন শিক্ষার্থীকে 'বি সি এফ রিইউনিয়ন এবং কৃতি শিক্ষার্থী সম্মাননা -২০১৯' শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মেধার স্বীকৃতি দেয়া হয়। প্রসঙ্গত, বিসিএফ ২০১৭ সাল থেকে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী পরিবারগুলোর সন্তান এবং বাংলাদেশ থেকে সরাসরি পড়তে আসা কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে আসছে। অনুষ্ঠানে বিএসি পর্যায়ে ৭ জন, বিটিএস পর্যায়ে ১ জন, লাইসেন্স পর্যায়ে ১ জন, মাষ্টার্স পর্বে ১০ জন এবং পিএইচডি পাস করা ৪ জন মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাখর্শেলা হ্যান্ডারসন পিল। বিশেষ অতিথি ছিলেন আইএসএম এন্টাখপিতারিহা এর ডাইরেক্টর আজিজ তাবুরী, ভিনিয়ে স্যোখ ছেন এর কনস্যাএখ ফেনী কারানী, করডিনেইট দ্যি প্রজেক্ট এর মারিয়ম এ্যাবনেনসী ও ফ্রান্সের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাসনাত জাহান। আমন্ত্রিত অতিথিবৃন্দ সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। একই সাথে বিসিসিপি এবং প্যারিস নাইট রাইডার্স নামের ক্রিকেট টীমের সদস্যদেরও সংবর্ধনা দেয়া হয়। একদল কিশোর, কিশোরীদের কন্ঠে বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  বিসিএফ এর পরিচালক এমডি নুর এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। বিসিএফ এর বাৎসরিক রিপোর্ট পেশ করেন ফয়সাল মিয়া। অনুষ্ঠানে ফরাসী ভাষায় মোটিভেশনাল স্পীচ প্রদান করেন ফরাসী বিশ্ববিদ্যালয় থেকে ডাবল মাস্টার্স করা বিসিএফ সদস্য নয়ন কিয়াং। বক্তব্য এবং ক্রেস্ট প্রদানের ফাঁকে ফাঁকে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন সোমা দাস, পলাশ এবং মোহনা খান। বাংলা দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করে ফাইজা এবং মৌমিতা এবং বিসিএফ সদস্য নুর ইসলাম এর বাঁশীর সুর অনুষ্ঠানে মুগ্ধতা ছড়িয়েছে । ক্রিকেট সংগঠন বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস এবং প্যারিস নাইট রাইডারর্স কে ক্রীড়াক্ষেত্রে উজ্জল অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও ফ্রান্স (অনুর্ধ ১৮) জাতীয় দল পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য অন্তর সরকারকে ক্রেস্ট প্রদান করা হয়। বেঙ্গল টাইগার্স ক্লাব ফ্রান্স এর ম্যানেজার ওয়াহিদুজ্জামান সালমান এবং অধিনায়ক আরিয়ান খানসহ খেলোয়াড়দেরও পরিচয় করিয়ে দেয়া হয়েছে অনুষ্ঠানে। বিসিএফ এর ৫ জন নির্বাহী সদস্য- তুহীনা আক্তার রীমা, ইমরান হোসেন, মোজাম্মেল ইমন, তারেক আজিজ এবং মাহফুজ আহমেদ মোহসীন তাদের প্রশংসনীয় কাজের জন্য বিসিএফ এর তরফ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সদস্যরা হলেন, । অনুষ্ঠানে বিসিএফ এর নিজস্ব ওয়েবসাইট উন্মোচন করেন পরিচালক এমডি নূর এবং সাইটটির ডেভলোপার তারেক নোমান। মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রাণজ সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপক জহিরুল রানার । উপস্থাপনাকে ফরাসী ভাষায় অনুবাদ করে তুলে ধরেন আকাশ হেলাল। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আজিমুল হক খান, তুহীনা আক্তার রীমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  'ফঁসে আভেক রাব্বানীর' স্বত্বাধিকারী কৌশিক রাব্বানী খান, 'আর্টিস্ট আন্ট' এর স্বত্বাধিকারী শাহাদাত হোসেন সাইফুল, ইউরো বাংলা ট্রাভেলস এর মালিক আরিফুজ্জামান ইমন, কাশ্মীর প্যালেস রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী খান মাহমুদ দুলাল। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর সহসভাপতি আশরাফ ইসলাম খসরুজ্জামান, ইপিএস বাংলার এলান খান চৌধুরী , কুমিল্লা মহানগর এসোসিয়েশন ফ্রান্স এর হাসান মাহমুদ দুলাল, নারী নেত্রী রুবি হাসান, ফেনী সমিতির বাবু খান,বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ , ইলিয়াস কাজল, আলমগীর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী (নিউজ টোয়েন্টি ফোর টিভি), মোসাদ্দেক হোসেন সাইফুল (ফ্রান্স প্রতিনিধি - বাংলাদেশ প্রতিদিন), এ এম সি রুমেল (মানবজমিন) এবং নুরুল আলম মাসুম (ইউরো বাংলা টোয়েন্টিফোর অনলাইন নিউজ)। বাংলাদেশ বেতারের শিল্পী গৌতম বিশ্বাস বিসিএফকে নিয়ে একটি স্বরচিত গাণের মুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।