ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

প্রবাসীদের অভিযোগ ও মামলার দ্রুত সমাধানে ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠার আহ্বান বিপকেপির

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ এএম

প্রবাসীদের অভিযোগ ও মামলার দ্রুত সমাধানে ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠার আহ্বান বিপকেপির
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (বিপিকেপি) প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় একটি বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছে। এই দাবিসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একটি স্মারকলিপি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্মীয় উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসাইনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিপিকেপি-র প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সৈয়দ আহবাব আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল হালিম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আনিসুর রহমান এবং প্রেস ও প্রকাশনা সম্পাদক জনাব মোশতাক বাবুল। স্মারকলিপি প্রদানকালে তারা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মূল দাবিগুলো: ১. প্রবাসী বিষয়ক উপদেষ্টা নিয়োগ: প্রবাসীদের সমস্যা সমাধানে একজন অভিজ্ঞ এবং পূর্ণকালীন উপদেষ্টা নিয়োগ। ২. বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা: প্রবাসীদের সম্পত্তি, পারিবারিক এবং অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ আদালত গঠন। ৩. বিমানবন্দর হয়রানি বন্ধ: প্রবাসীদের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিতকরণ এবং হয়রানি রোধে কঠোর পদক্ষেপ। ৪. বিমানের টিকিট মূল্য হ্রাস: লন্ডন-সিলেট-লন্ডন রুটে বিমানের টিকিটের মূল্য প্রতিযোগিতামূলক করা। ৫. প্রবাসীদের মরদেহ দেশে ফেরানো: প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থা। ৬. ভিসা ফি বৃদ্ধি বন্ধ: হটাৎ করে নো ভিসা ফি বৃদ্ধির প্রক্রিয়া স্থগিত করা। স্মারকলিপি গ্রহণকালে অধ্যাপক মাওলানা ড. ড.আ ফ ম খালিদ হোসাইন প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে এবং ফ্যাসিজম দূর করতে তাদের অবদানকে শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানান। তিনি উত্থাপিত দাবিগুলো যথাযথভাবে সরকারের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। আগামী ৩০ ডিসেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি হলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (বিপিকেপি) আয়োজিত প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন মাননীয় ধর্মীয় উপদেষ্টা অধ্যাপক মাওলানা খালিদ হোসাইন। তিনি এই বিশেষ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিপিকেপির ধারাবাহিক কার্যক্রমের প্রতি সমর্থন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী সফরে বিপিকেপির প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন এবং প্রবাসীদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। এই উদ্যোগ বিপিকেপি’র প্রবাসী কল্যাণে অঙ্গীকারের আরেকটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন এর নেতৃবৃন্দ। ( বিজ্ঞপ্তি )