ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

প্রধানমন্ত্রী বরাবরে ফেইসবুকে আবেগঘন পোষ্ট দেয়া সেই পরিবারের পাশে ছাত্রলীগ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ০৬:২৩ পিএম

প্রধানমন্ত্রী বরাবরে ফেইসবুকে আবেগঘন পোষ্ট দেয়া সেই পরিবারের পাশে ছাত্রলীগ
পরিবারে ও এলাকায় গোবরে পদ্মফুল ছিল আমার বড় ছেলেটি। মামুন ছিল আমার পরিবারে সকলের আদরে। ওকে নিয়ে আমার পরিবারের অনেক আশা ও স্বপ্ন ছিল। ওর লেখাপড়ার জন্য আমার দুই মেয়ে গাজীপুর মাওনায় গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করতো। আমি কখনো তরকারি, কখনো চা বিক্রী ও দিনমজুরের কাজ করে মাওনায় ভাড়া বাসায় থেকে আমার সংসার চালিয়ে ছোট ছেলে আরাফাতসহ কলমাকান্দায় আল মামুনের লেখাপড়া খরচ চালাইছি। আমাদের যে আর্থিক অবস্থা খুবই খারাপ তা আবার কাউকে বুঝতে দিত না মামুন। নিজ গ্রামসহ পাশ্ববর্তী গ্রামেও কারো বিপদ, সমস্যা কথা শুনলে সে এগিয়ে যেত। মাঝে মাঝে আমারে কইতো বাবা আমি তোমার বড় ছেলে অথচ আমি তোমাদের দায়িত্ব নিতে পারতেছি না। আমি শুনছি আর্থিক দুর্দশার কথা তুলইয়া ধরিয়া নাকি লেখালেখি করছে। পরে নাকি ছেলেটা আত্মহত্যা করেছে। আমি মূর্খ মানুষ, লেখাপড়া জানি না। আমার সব আশা ভরসা শেষ হয়ে গেলরে ভাই। কান্নাজড়িত কন্ঠে এ কথাগুলো বলছিলেন প্রতিবেদককে মৃত আল মামুনের বাবা রফিকুল ইসলাম। অপরদিকে মামুনের মা শেফালী আক্তার সন্তানের শোকে আহাজারী করছেন আর শুধু কাঁদছেন আর কাঁদছেন। তিন ভাই -বোন বাকরুদ্ধ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত রোববার (২৫ অক্টোবর) ভোরে নেত্রকোণার কলমাকান্দায় পরিবারের ব্যাপক আর্থিক সংকট উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবরে ফেইসবুকে আবেগঘন পোষ্ট দেয়া ছাত্রলীগের কর্মী ও কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আল মামুন এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবরটি মিডিয়ায় ব্যাপক আলোচনা সমলোচনায় বিষয়টি সারাদেশে সোশ্যাল মিডিয়ায ভাইরাল হওয়ায় । কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক জিএস গোলাম রাব্বানীসহ কেন্দ্রীয় নেতারা মৃত ছাত্রলীগ কর্মী আল মামুন এর পরিবারের সাথে যোগাযোগ শুরু করেন। এবিষয়ে কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগ নির্দেশে প্রতিনিধি দলের দায়িত্বে কলমাকান্দা উপজেলার সন্তান ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উওর গণযোগাযোগ উপ -সম্পাদক মো. আওয়াল মিয়া প্রতিবেদককে জানান মৃত আল মামুন পরিবারের সমস্ত দায়িত্ব নিয়ে আর্থিক অনুদান দিয়েছেন কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগ। এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু'র সাবেক জিএস গোলাম রাব্বানী জানান, মামুনের বাবার সাথে কথা বলেছি, মামুন বেঁচে থাকলে বড় ছেলে হিসেবে পরিবারের জন্য যা করতো, তার কিছুটা হলেও করার চেষ্টা করবো, পাশে থাকবো ইনশাআল্লাহ। আজ থেকে মামুনের পরিবার আমার পরিবার, আমাদের " টিম পজিটিভ বাংলাদেশ - টিপিবি " এর পরিবার।