ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তি উদযাপন করলো চ্যানেল এস

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০১:১৬ এএম

প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তি উদযাপন করলো চ্যানেল এস
ব্রিটিশ বাংলাদেশী কমিউনটির প্রথম ফ্রি-ভিউ টেলিভিশন, চ্যানেল এস ১৬ বছর পূর্তি উদযাপন করেছে বুধবার। করোনা ভাইরাসের সীমাবদ্ধতার কারণে এবারই প্রথম চ্যানেল এস দর্শকদের উপস্থিতি ছাড়া ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করলো। বাংলাদেশের বিজয় দিবসে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির প্রিয় চ্যানেল, চ্যানেল এসের জন্ম দিন হওয়ার কারণে ১৬ ডিসেম্বর সাধারণত উতসব মুখর থাকে চ্যানেল এস স্টুডিয়। কিন্তু এবার প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন ছিলো ভার্চুয়াল। জুম এ্যাপের মাধ্যমে ব্রিটেন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শক ও কমিউনিটির বিশিষ্টজনরা প্রতিষ্ঠা বাষিকীর আয়োজনে যোগ দেন ভার্চুয়ালী। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সর্বদা কমিউনিটি সেবার পাশাপাশি চ্যানেল এস মানবতার কল্যানে কাজ করে প্রবাসে বাঙালী চ্যানেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে করোনাকালে এনএইচএসের জন্য ফান্ড রেইজিং এবং দেশ-বিদেশে অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রশংসিত কাজ করেছে চ্যানেল এস। চ্যানেল এসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর লাইভ আলোচনায় ভিডিও বার্তা পাঠিয়েছেন লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমার, লন্ডন মেয়র সাদিক খান ও ওয়েস্ট মিডল্যান্ডের মেয়র এন্ডি স্ট্রিট। ভিডিও বার্তায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। তাঁর বাংলাদেশ ভ্রমনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ২০১৬ সালে লেবার পার্টির লিডার নির্বাচিত হবার আগে ঢাকা এবং সিলেট সফর করে বাংলাদেশের উন্নয়ন দেখে অভিভুত হন তিনি। মহান বিজয় দিবসের দিনে স্বাধীন বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন তিনি। কমিউনিটির উন্নয়ন এবং সেবা কাজে চ্যানেল এসের ভুমিকার প্রশংসা করেন লেবার লিডার। বিলেতের বাঙালী কমিউনিটির সঙ্গে লেবার পার্টির সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে স্যার কিয়ার স্টারমার বলেন, বিলেতে বাঙালী কমিউনিটির প্রথম কাউন্সিলর, প্রথম মেয়র, প্রথম এমপি লেবার পার্টির মাধ্যমে অর্জন করেছে বাঙালী কমিউনিটি। অন্যদিকে ভিডিও বার্তায় মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান লন্ডন মেয়র সাদিক খান। কমিউনিটির সেবায় নিবেদিত চ্যানেল এসের প্রশংসাও করেন তিনি। বিশেষ করে করোনা মহামারীতে কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্যে চ্যানেল এসের প্রশংসা করেন লন্ডন মেয়র সাদিক খান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী  অন্যান্য অতিথিরাও করোনা ভাইরাসের কঠিন সময়ে সম্মুখ সারির যোদ্ধ হিসেবে চ্যানেল এস যেভাবে এখানে কমিউনিটি এবং বাংলাদেশে অসহায়দের পাশে দাড়িয়েছে সে কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। চ্যানেল এস টেলিভিশনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে সবার প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনার বিধি নিষেধ মেনে এবার অনুষ্ঠান হয়েছে। এ কারণে কমিউনিটির কাউকে দেওয়াত দেওয়া হয়নি। সর্বদা চ্যানেল এসের পাশে থাকার জন্য তিনি কমিউনিটির সবার প্রতি আহ্বান জানান। চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস বলেন, প্রযুক্তিগত প্রস্তুতির জন্য চ্যানেল এসে নিজস্ব স্টাফ ছাড়া ছিলেন না কোন আমন্ত্রিত অতিথি। তবে তিনি মনে করেন, কোভিড নাইনটিন নতুন যে প্রযুক্তির সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছে, চ্যানেল এসও সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভার্চুয়ালী আরো বেশী দর্শকদের সংযুক্ত করতে পেরেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চ্যানেল এস আবারও কমিউনিটির প্রবীন এবং নবীনদের নিয়ে কাজ করবে বলে জানান মাহি ফেরদৌস। গত রামাদান থেকে শুরু করে করোনাকালে ফান্ড রেইজিংয়ে চ্যানেল এসের পাশে দাঁড়ানোর জন্য এবং সর্বদা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।