ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

পোল্ট্রি খামারী আরিফ শেখ এখন স্বাবলম্বী

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৬ পিএম

পোল্ট্রি খামারী আরিফ শেখ এখন স্বাবলম্বী
বাগেরহাট জেলার, ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের পোল্ট্রি খামারী মোঃ আরিফ শেখ বিভিন্ন প্রজাতির মুরগী চাষ করে এখন আগের চেয়ে অনেক স্বাবলম্বী হয়েছেন। করোনা পরিস্থিতির কারণে গত কয়েক মাস যাবৎ ফার্মের ব্যাবসায় ব্যাপক ক্ষতি হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছিল। সে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আবারও নতুন করে পোল্ট্রি খামারীরা লাভবান হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। সরকারী ভাবে এই সমস্ত চাষিদেরকে আর্থিক ভাবে কিছুটা সহযোগীতা করলে তারা এ অঞ্চলের মাংস ও ডিমের চাহিদা অনেকটা পূরণ করতে সক্ষম হবে। জানা গেছে, উপজেলা ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতশত খামারী পোল্ট্রি মুরগীর চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু গত কয়েক মাসের করোনা পরিস্থিতির কারনে এ শিল্পে চরম ধস নেমে আসে। তার পরেও পোল্ট্রি খামারীরা হাল ছাড়েননী। তাঁরা শত প্রতিকুলতার মধ্যে থেকেও এ শিল্পকে টিকিয়ে রেখেছেন। তারই একজন মোঃ আরিফ শেখ। তিনি গত কয়েকবার তাঁর পোল্ট্রি খামারে বিভিন্ন প্রজাতির মুরগীর বাচ্চা উঠিয়ে চরম ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তিনি তাঁর ফার্মের তিনটি সেটের ১টিতে ৫হাজার ১শত মুরগীর বাচ্চা তুলেছেন। এর মধ্যে সোনালী ২হাজার ও কক ৩১শত। গত চালানে তিনি মুরগী বিক্রয় করে লাভও করেছেন ভালো। মোঃ আরিফ শেখ বলেন, চাকুরীর পিছনে না পড়ে থেকে যদি শিক্ষিত বেকার যুবকরা পোল্ট্রি খামারের দিকে ঝুকে পড়েন তবে অনেকের বেকারত্ব ঘুচানো সম্ভব হতো।