ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

পুরো মন্ত্রীসভা নিয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ

প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ০৯:৪০ পিএম

পুরো মন্ত্রীসভা নিয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ
পুরো মন্ত্রীসভা নিয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকল সদস্য পদত্যাগপত্র দিলে তা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গ্রহণ করেন। এলিসি প্যালেসের সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রিসভার পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট ম্যাক্রো তার ৫ বছর শাসনের শেষ দুই বছরে সবকিছু ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরই মন্ত্রিসভার পুনর্বিন্যাসের বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়। আর সেই গুঞ্জনের মধ্যেই প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা পদত্যাগ করলেন। প্রেসিডেন্ট ম্যাক্রো খুব শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার দৈনন্দিন কাজ চালিয়ে যাবে। নতুন প্রধানমন্ত্রীর নামও শিগগিরই ঘোষণা করা হবে। দেশটির সংবিধান অনুযায়ী, ফ্রান্সে নতুন সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র জমা দিতে হয়। এরপর নতুন মন্ত্রিসভা গঠনের কাজ সম্পন্ন করা হয়। এ দিকে করোনার প্রাদুর্ভাবের পর একটি নতুন পর্ব শুরু করার এবং তার পাঁচ বছরের মেয়াদে তার সরকারকে একটি নতুন ম্যান্ডেট দেয়ার লক্ষ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরিবর্তন আনছেন। ২০২২ সালে শেষ হচ্ছে তার সরকারের মেয়াদ । তবে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত দাফতরিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ফিলিপ। মাত্র শেষ হওয়া ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচনে হাভ্-র নামক একটি পৌরসভাতে এডওয়ার্ড ফিলিপ মেয়র নির্বাচিত হয়েছেন। চলতি বছরের শুরু থেকে প্রধানমন্ত্রী ফিলিপ পদত্যাগের বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। করোনা মহামারি শুরু হওয়ার পর সে আশঙ্কা বেড়ে যায়। বিশেষত প্রেসিডেন্ট মেক্রন এবং ফিলিপের মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে ফ্রান্সের মূলধারার গণমাধ্যমে আলোচনা হচ্ছিল প্রায় প্রতিদিনই।লকডাউন শেষে মন্ত্রিসভা রদবদলের আলোচনা শুরু হয়। যেকোনো মুহূর্তে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন, তা বলা হচ্ছিল ফ্রান্সের মূলধারা রাজনীতিতে। অবশেষ শুক্রবার সকালে তিনি পদত্যাগ করলেন। ফরাসী পত্রিকা লু-পারিজিয়ার তথ্য মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট এ্যমানুয়েল মেক্রন ও প্রধানমন্ত্রী এ্যডওয়ার্ড ফিলিপ এলিজি প্রাসাদে সাক্ষাতে মিলিত হন। ওই বৈঠকেই পদত্যাগের সিদ্ধান্ত হয় এবং শুক্রবার সকালে পদত্যাগের ঘোষণা আসে। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না দেয়া পর্যন্ত দায়িত্ব দাফতরিক দায়িত্ব পালন করবেন বলে বৈঠকে প্রধানমন্ত্রী ফিলিপ নিশ্চিত করেন। তবে আগামী বুধবারের আগে মন্ত্রিসভা রদবদলসহ নতুন প্রধানমন্ত্রীর ঘোষণাও আসতে পারে বলে ধারণা করছে ফ্রান্সের রাজনৈতিক মহল ও সাধারণ জনগণ।