ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

পুকুরে জ্বলছে রহস্যময় আলো, সাত রাজার ধন দেখতে মানুষের ঢল

প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৭:৩৬ এএম

পুকুরে জ্বলছে রহস্যময় আলো, সাত রাজার ধন দেখতে মানুষের ঢল
ভোলার এক‌টি বা‌ড়ির পুকু‌রে দেখা যাচ্ছে আ‌লোর ঝলকানি। রহস্যময় এ আ‌লো কোথা থে‌কে পুকু‌রে এলো তা কেউ বলতে পারছে না। কেউ বল‌ছে হীরার খ‌নি, কেউ বল‌ছে নাগ-নাগিনীর মাথার ম‌ণি। আবার কেউ বল‌ছে হাজার বছর পু‌রোনো কোনো রাজপ্রসাদ জে‌গে উ‌ঠে‌ছে, তার এক‌টি বা‌তি জ্বল‌ছে। এ রহস্যময় ঘটনা নি‌য়ে চল‌ছে পু‌রো জেলাব্যাপী তোলপাড়। হাজার হাজার মানুষ ছুট‌ছে সে দৃশ্য দেখার জন্য। ঘটনা‌টি ভোলার চরফ্যাশন উপ‌জেলার এওয়াজপুর ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের গ‌নি মিয়ার সেন্টার এলাকার হা‌তেম আলী হাওলাদার বা‌ড়ির পুকু‌রে। বৃস্প‌তিবার রাত ১২টার পর থেকে ওই পুকুরের চার‌দি‌কে র‌য়ে‌ছে পু‌লিশ পাহারা। বা‌ড়ির মালিক মো. আল-আ‌মিন বলেন, গত বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার দি‌কে বা‌ড়ির গৃহবধূরা পুকু‌রে হাতমুখ ধু‌তে গে‌লে পুকু‌রের মাঝখা‌নে এক‌টি গোলাকার আ‌লো দেখ‌তে পায়। রা‌তে তা‌দের স্বামী বা‌ড়ি ফির‌লে ঘটনা‌টি খু‌লে বল‌লে তারা বিষ‌য়‌টি গুরুত্ব দেয়নি।‌ বৃহস্প‌তিবার সন্ধ্যার পর আ‌লো আ‌রও বে‌ড়ে যায় এবং পুকু‌রের কিনা‌রায় চ‌লে আ‌সে। তখন সবার চো‌খে প‌ড়ে যায়। আ‌লোর ব্যস হ‌বে আনুমা‌নিক ১/২ ফি‌টের ম‌তো।‌ স্থানীয় বাসিন্দা আ‌নিস হাওলাদার বলেন, আমার স্ত্রী গত মঙ্গলবার রা‌তে পুকু‌রে মাছ ধু‌তে গে‌লে সে আ‌লো দে‌খে আমা‌কে ব‌লে। কিন্তু আ‌মি গুরুত্ব দেই‌নি। প‌রের দিন বুধবার সন্ধ্যায় বা‌ড়ির অন্য গৃহবধূরাও আ‌লো দে‌খে আমা‌দের বল‌লে আমরা ভে‌বেছিলাম কেউ লেজার লাইট জ্বালা‌চ্ছে। কিন্তু বৃহস্প‌তিবার সন্ধ্যায় যখন আমরা পুকু‌রের কিনা‌রে দেখলাম তখন বিশ্বাস করলাম।‌ তি‌নি ব‌লেন, এটা আস‌লে কীসের আ‌লো আমরা বু‌ঝে উঠ‌তে পার‌ছি না। আ‌লো দে‌খে অ‌নেক লোকজন অ‌নেক কথা ব‌লে। কেউ ব‌লে হীরার খ‌নি, কেউ ব‌লে সা‌পের মাথার ম‌ণি, কেউ ব‌লে পু‌রোনো কোনো রাজমহল, আবার কেউ সাত রাজার ধন। উৎসুক হাজার হাজার লোকজন পুকুরের আলো দেখতে আস‌ছে। এদের ম‌ধ্যে বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে দেখ‌তে আসা ক‌য়েকজন লোক পুকু‌রে নামে। তখন তারা হঠাৎ ত‌লি‌য়ে যা‌চ্ছিল ওই সময় উপ‌স্থিত জনতা তা‌দের বাঁশ দি‌য়ে উদ্ধার ক‌রে। তখন ওই বা‌ড়ির লোকজন দে‌খে অবাক হ‌য়ে ব‌লে গত ক‌য়েক‌দিন আ‌গে এখা‌নে হাঁটু সমান পা‌নি ছিল। হঠাৎ এত গভীর হ‌লো কে‌ন তারাও জা‌নে না। তি‌নি আ‌রও বলেন, পুকু‌রে নামা দুইজন ব‌লেন সেখা‌নে কোনো একটা ঘরের ম‌তো র‌য়ে‌ছে। ঘ‌রের উপ‌রে মিনা‌রে মতো তারা অনুমান ক‌রে‌ছেন। এছাড়াও তারা আ‌রও ব‌লেন, অ‌নেক গভীর কোনো সুরঙ্গের মতো তারা অনুমান কর‌ছেন। এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম খোকন বলেন, খবর পেয়ে আ‌মি গি‌য়ে রহস্যময় আ‌লো দেখ‌তে পাই। অ‌নে‌কে বাঁশ দি‌য়ে ওই স্থা‌নে দেখার চেষ্টা কর‌লে কোথাও বাঁ‌শের সঙ্গে শক্ত কিছু আট‌কে পড়ছে। আবার কোথাও অ‌নেক গভীর। এ‌দি‌কে রহস্যময় আ‌লোর বিষ‌য়ে ভ‌য়ে র‌য়ে‌ছেন ওই বা‌ড়ির লোকজন। তারা বল‌ছেন, এটা য‌দি সাত রাজার ধন-সম্পদ না হয়, তাহ‌লে ভূ‌তের কাজ হ‌তে পা‌রে। এ জন্য আতংকে র‌য়ে‌ছেন। দ্রুত এর তদন্ত ক‌রে রহস্যময় ঘটনা অবসানের জন্য সরকা‌রের সহ‌যোগিতা কামনা করেছেন তারা। চরফ্যাশন উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আ‌মিন বলেন, আমা‌কে কেউ এ বিষ‌য়ে ব‌লে‌নি। এটা হয়‌তো কোনো হাজার হাজার বছরের পু‌রোনো কিছু অথবা কোনো গ্যাস জাতীয় কিছু হ‌বে। আ‌মি সকা‌লে সেখা‌নে প‌রির্দশ‌নে যা‌ব।‌