ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

পশ্চিমবঙ্গ বিধানসভায় হট্টগোল, বিজেপি বিধায়ককে টেনে বের করা হলো

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভায় হট্টগোল, বিজেপি বিধায়ককে টেনে বের করা হলো

বাংলা ভাষার অবমাননা ও বাঙালিদের হেনস্তার ইস্যুতে মঙ্গলবারের পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। অধিবেশনের শেষ দিনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় তীব্র হট্টগোল শুরু হলে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ‘সাসপেন্ড’ ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে তাঁকে মার্শালরা টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, অধিবেশন শুরু হতেই বিজেপির বিধায়করা বিক্ষোভ শুরু করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “চিরকাল এদের (বিজেপি) কাজ হাউজকে অবমাননা করা।” এরপর তিনি শঙ্কর ঘোষকে শান্ত হওয়ার আহ্বান জানান। তবে বিজেপি বিধায়কেরা বিরোধীদলীয় নেতাকে সাসপেন্ডের প্রতিবাদে স্লোগান দেন। উত্তেজনা বাড়লে শঙ্কর ঘোষকে স্পিকার আবার সতর্ক করেন এবং শেষ পর্যন্ত তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত দেন। সঙ্গে সঙ্গে মার্শাল দিয়ে তাঁকে বার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

একপর্যায়ে বিজেপি বিধায়কেরা শঙ্করকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং মার্শালদের বাধা দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত শঙ্কর ঘোষকে টেনে বাইরে নিয়ে যাওয়া হয়।

এ সময় মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “আমি আমার সময় কেটে ওদের বলতে দিয়েছিলাম। ওরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা গদি চোর, ভোট চোর, বাংলা বিরোধী দল, অত্যাচারী দল। বিজেপি দেশের লজ্জা। বাংলার মানুষ এদের কাউকে বিধানসভায় দেখতে চাইবে না।”

মমতা আরও বলেন, “সংসদে আমাদের এমপিদের আঘাত করা হয়েছে। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা। বিজেপি চোর, আমি সব চোরদের চিনি। এদের মতো অভদ্র ও নির্লজ্জ দল আর দেখিনি। ওরা যখন বলবে, ওদের কাউকে বলতে দেওয়া হবে না, তখন আমি বলতেই থাকব।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “আজ রাশিয়া, চীন, আমেরিকা, ইসরায়েলের পায়ে পড়েছেন। দেশের সম্মান নষ্ট করছেন। এরা দেশ চালাবে? বিভেদের রাজনীতি, চক্রান্তের রাজনীতি করে। ইংরেজদের সঙ্গে যোগসাজশ করে বাংলা ও ভারত ভাগ করেছিল। বিদায়ের ঘণ্টা বেজে গেছে। বিজেপির চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আমি অনেকক্ষণ ধৈর্য ধরেছি।”

মমতার অভিযোগ, “টাকা-অস্ত্র ব্যবহার করে নির্বাচন কমিশনকে দিয়ে ভোট জেতে বিজেপি। চোরের মায়ের বড় গলা। ভয় পেয়েছে বলেই বাংলা ভাষার ওপর আক্রমণ করছে। মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর। চোরদের সম্রাট, লুটেরাদের দল। বাংলা ভাষাকে অপমান করছে। মানুষ ক্ষমা করবে না। এরা বাংলা জানে না, বাংলার আন্দোলন জানে না। জাতীয় সঙ্গীত বাংলাই তৈরি করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় এদের জন্মই হয়নি। তখন ইংরেজদের দালালি করত। বাংলার ইতিহাস এরা জানে না।”

তবে তাতে হট্টগোল থামেনি। পরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক দিন্দা ও মিহির গোস্বামীকেও সাসপেন্ড করা হয়। মিহির গোস্বামীকে পাঁজাকোল করে বাইরে নিয়ে যান মার্শালরা।