ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই হবে একুশে বইমেলা

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১১:২৬ পিএম

নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই হবে একুশে বইমেলা

জাতীয় সংসদ নির্বাচনের পর ২০২৬ সালের অমর একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসেই আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার  সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাপুসের প্রতিনিধিরা অমর একুশে বইমেলার সময় নির্ধারণ নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাপুসের পক্ষ থেকে কয়েকটি সম্ভাব্য সময় প্রস্তাব করা হয় এবং রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও বিবেচনা করা হয়। শেষ পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক দিক বিবেচনায় বাস্তবসম্মত হিসেবে গ্রহণ করা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম প্রথম আলোকে বলেন, “সভায় সিদ্ধান্ত হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হলে বইমেলার তারিখ ঘোষণা করা হবে। বইমেলা আয়োজনের বিষয়ে বাংলা একাডেমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে।”

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলার প্রাথমিক সময়সূচি ঘোষণা করা হয়েছিল। তবে গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, জাতীয় সংসদ নির্বাচনের পর মেলা আয়োজন করতে হবে। সে অনুযায়ী ডিসেম্বরের মেলা স্থগিত করা হয়। পরবর্তীতে লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ফেব্রুয়ারি মাসেই বইমেলা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন—ভাষা আন্দোলনের স্মৃতিময় মাসে মেলাটিই তাদের কাছে উপযুক্ত সময় বলে মনে করেন তারা।

এর আগে ২০২১ সালে করোনা মহামারির কারণে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল মার্চ মাসে। পরের বছর, ২০২২ সালে, ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত মেলাটি চলে।

তারও আগে ১৯৮৩ সালে এইচ এম এরশাদের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ রাখা হয়েছিল।