ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

নভেম্বরের প্রথম সপ্তাহে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন, হাসপাতালকে প্রস্তুতির নির্দেশ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ০৫:৪২ পিএম

নভেম্বরের প্রথম সপ্তাহে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন, হাসপাতালকে প্রস্তুতির নির্দেশ
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধপ্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান আগামী নভেম্বরে আসতে পারে। অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করার জন্য লন্ডনের প্রধান একটি হাসপাতালকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। সোমবার ব্রিটিশ দিনিক দ্য সানের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, লন্ডনের প্রধান একটি হাসপাতালের ট্রাস্টকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যান্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণে প্রস্তুত হতে বলা হয়েছে। দ্য সান বলছে, ওই হাসপাতালকে আগামী ২ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। গত বছরের আগস্টে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হওয়া নভেল করোনাভাইরাস বিশ্বজুড়ে ১১ লাখ ৫৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে। বিশ্ব অর্থনীতি তছনছ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর আঘাত হানা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর ভ্যাকসিনকে গেইম-চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত যে কয়টি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় পৌঁছেছে তার মধ্যে এগিয়ে রয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার দৌঁড়ে অক্সফোর্ড ছাড়াও ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিনও প্রথম সারিতে রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের এজেটডি১২২২ অথবা চ্যাডক্স১ এনকোভ-১৯ নামের ভ্যাকসিনটি গত এপ্রিলে ওষুধপ্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার মালিকানায় নিবন্ধন পায়। অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনটির পরীক্ষা এবং উৎপাদন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল পাওয়া মাত্রই ভ্যাকসিনটি যাতে বিশ্বজুড়ে পৌঁছে দেয়া যায় সেলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও কোম্পানির সঙ্গে সরবরাহ এবং উৎপাদন চুক্তি করেছে অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বের বেশ কয়েকটি দেশে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে অক্সফোর্ডের এই ভ্যাকসিনের। গত জুনে অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাস্কল সোরিওট বলেন, করোনার বিরুদ্ধে তাদের তৈরি ভ্যাকসিনটি প্রায় এক বছরের মতো সুরক্ষা দিতে পারবে। এদিকে, সোমবার ব্রিটিশ আরেক প্রভাবশালী দৈনিক দ্য ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলছে, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনটি প্রাপ্তবয়স্কদের দেহে করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে দৈনিকটি বলছে, বয়স্কদের দেহে ভ্যাকসিনটি অ্যান্টিবডি ও টি-সেল তৈরি করতে সক্ষম হয়েছে। প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীর দেহে ইমিউনোজেনিসিটি রক্ত পরীক্ষায় এসব তথ্য পাওয়া যায়। এতে বলা হয়, গত জুলাইয়ে ১৮ থেকে ৫৫ বছর বয়সী সুস্থ প্রাপ্তবয়স্ক একদল স্বেচ্ছাসেবীর দেহে ‘শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা’ তৈরি করেছে অক্সফোর্ডের ভ্যাকসিন। তবে এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা। [youtube]J-u7K0qnMxQ[/youtube]