ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

দ্বিতীয় প্রত্যাবসন ফ্লাইটে ১৫৩ বাংলাদেশি লন্ডন থেকে দেশে ফিরলেন

প্রকাশিত: ১৩ জুন ২০২০, ০৬:৩৩ পিএম

দ্বিতীয় প্রত্যাবসন ফ্লাইটে ১৫৩ বাংলাদেশি লন্ডন থেকে দেশে ফিরলেন
বাংলাদেশ হাই কমিশন লন্ডনের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বিশেষ ফ্লাইট (বিজি ৪১০৬) যুক্তরাজ্যে আটকেপড়া ১৫৩ জন বাংলাদেশি যাত্রী নিয়ে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বিমানটি বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ০০:৩০ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদ মুনা তাসনীম হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশে প্রত্যাবর্তনকারী যাত্রীদের বিদায় জানান। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশিদের দেশে নিরাপদে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী বাংলাদেশ হাই কমিশন, লন্ডন দু’টি প্রত্যাবসন ফ্লাইটের মাধ্যমে যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করেছে।” হাইকমিশনার এজন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘‘বাংলাদেশ বিমানের এই বিশেষ ফøাইটটি মূলত ইতালি প্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে রোমে এসে সেখান থেকেই ঢাকায় ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, লন্ডন মিশনের বিশেষ অনুরোধে বাংলাদেশ সরকার বিমানটিকে রি-রুট করে লন্ডন হিথ্রো হয়ে যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকা যাওয়ার নির্দেশনা দেয়।” হাইকমিশনার ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথ্রো এয়ারপোর্ট কর্তৃপক্ষকে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে সহযোগিতা করায় বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভয়াবহ করোনা মহামারীর দু:সময়ে এবং লক-ডাউনের মধ্যেও লন্ডন মিশন আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য সাফল্যের সাথে দু’টি প্রত্যাবসন ফ্লাইটের ব্যবস্থা করেছে। একই সাথে প্রবাসী বাংলাদেশিদের করোনা মহামারীর কারণে উদ্ভূত বিভিন্ন সমস্যা মোকাবেলায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ২৪-ঘন্টা কনস্যুলার হটলাইন ও হাই কমিশনের একটি ‘জরুরি কভিড হেল্পলাইনের’ মাধ্যমে সম্ভাব্য সব ধরনের সেবা প্রদান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আগামী জুলাই মাসে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন “মুজিব শতবর্ষ কনস্যুলার ও কল্যাণ সেবা পক্ষ” পালন করবে। এ সময়ে করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনেই হাই কমিশন থেকে সেবা গ্রহিতাদের বিভিন্ন ধরনের কনস্যুলার ও কল্যাণ সেবা এবং দি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য বিষয়ে পরামর্শসহ সম্ভাব্য সব ধরনের সেবা দ্রুততার সাথে দেয়া হবে। এ বিষয়ে বিস্তারিত যথাসময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং হাই কমিশনের ওয়েব সাইট ও ফেইজবুকের মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, ইতিপূর্বে গত ১০ মে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া করা একটি বিশেষ বিমানে প্রথম শতাধিক আটকে পড়া বাংলাদেশি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন।