ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

‘দুলছে হাওয়ায়’ যুক্তরাষ্ট্রের নির্বাচন ফলাফল

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২০, ১১:২৬ পিএম

‘দুলছে হাওয়ায়’ যুক্তরাষ্ট্রের নির্বাচন ফলাফল
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচনের ফলাফল এখন একটি দোদুল্যমান অবস্হায় আছে। বর্তমানে ছ’টি অঙ্গরাজ্যে - আরিজোনা, জর্জিয়া, মিশিগান, পেনসেলভানিয়া, উইসকনসিন ও নর্থ ক্যারোলাইনা - লড়াইটা এমনই হাড্ডাহাড্ডি যে পাল্লা যে কোন দিকে ঝুঁকতে পারে। গতকালের ভোটপ্রদান ও ভোটের ফলাফল দেখে আমার পাঁচটি কথা মনে হয়েছে।
প্রথমত: যুক্তরাষ্ট্রের সমাজে আজ যে বিবিধ বিভাজন আছে, তা আরও গভীর হচ্ছে। এ বিভাজন শুধু লাল-নীল অঙ্গরাজ্যের নয়, এ বিভাজন বর্ণের, বিত্তের, অভিবাসনের, শিক্ষার, গ্রাম ও শহরের ইত্যাদি। এ বিভাজনকে আরে সুদৃঢ় করে কট্টরপন্হী রাজনৈতিক প্রক্রিয়া ক্ষমতার মুনাফা লুটে যাচ্ছে। বৈচিত্র্যের শক্তি নয়, বিভাজনের দূর্বলতাকেই তারা পুঁজি করছে।
দ্বিতীয়ত: যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অপশক্তি রাজনৈতিক প্রক্রিয়ার মাঝে একটি ‘শঙ্কার সংস্কৃতি’ প্রোথিত করতে চাইছে।শেটার মাধ্যমেই তারা দরিদ্র, কৃষ্ণাঙ্গ, অভিবাসী জনগোষ্ঠীকে দমাতে চাইছে। সহিংসতা হয়ে গেছে তাদের ভাষা, ভীতি প্রদর্শণ তাদের সংস্কৃতি।
তৃতীয়ত: যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পন্ডিতেরা এ সত্যটি আবারও প্রমান করলেন যে, পন্ডিতেরা সবকিছু পন্ড করেন। তাঁদের ঘোষিত জরিপ আর প্রাক্কলনের সঙ্গে বাস্তবতার ফারাক এতোই বেশী যে, তাঁদেরকে আমার ‘আবহাওয়া পাঠকদের’ মতো মনে হয়।
চতুর্থত: যুক্তরাষ্ট্রের রাস্ট্রপ্রধান নির্বাচনের কাঠামোটি বিগত শতাব্দীর এবং এর আশু সংস্কার প্রয়োজন। ‘নির্বাচনী কলেজ ভোট’ বলে যে বস্তুটি রয়েছে, তা জনগনের সিদ্ধান্তকে প্রতিফলিত করে না। এ দ্বিত্বতার পথ ধরেই জটিলতা আসে। তাই জনভোট বেশী পেয়েও বহু প্রার্থী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারেন নি। পুরো ব্যবস্হাটি আমাকে আইয়ুব খানের ‘বুনিয়াদী গণতন্ত্র’ কাঠামোর কথা মনে করিয়ে দেয়, যেখানে ৮০ হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভোটে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতেন।
পঞ্চমত: এ বছরের নির্বাচনে আসলে জয়ী হয়েছে গণতন্ত্র। এতো বেশী সংখ্যায় মানুষ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয় নি। তার একটি কারন অবশ্য করোনার কারনে আগাম ভোট ও ডাক-ভোটের ব্যবস্হা। এ উৎসাহ আগামীতে কতটা ধরে রাখা যাবে, সেটাও প্রশ্ন।
শেষের কথা বলি। আজ সতীর্থ বন্ধু মহিউদ্দীন আহমেদ অবয়বপত্রে লিখেছেন, ‘আমার একটা উপলব্ধি হলো- জো বাইডেন আমেরিকার জন্য ভালো। কিন্তু পৃথিবীর জন্য ভালো হবে ডোনাল্ড ট্রাম্প’। জানি না শেষ কথাটা সঠিক কি না, তবে আমার ক্ষুদ্র উপলব্ধি হলো, ‘ডোনাল্ড ট্রাম্প মানবতার জন্যে ভালো নয়’।
সেলিম জাহান : অর্থনীতিবিদ ও লেখক