একুশে বাঙ্গালিদের প্রাণ । শুধু বাংলাদেশী নন, বাংলা ভাষাভাষি মানুষ যেখানেই, সেখানেই একুশে প্রাণ জাগানিয়া। একুশে ভাষার দাবীতে বাঙ্গালি জাতির দাবী আদায়ের রক্তমাখা প্রথম প্রতিবাদ ।
শুধুই কি প্রতিবাদের ভাষা একুশে ? একুশে মানে বিদ্রোহ, বিদ্রোহ মানে রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে গর্জে উঠা । এ বিদ্রোহেই জন্ম নিয়েছিলো একটা স্বাধীন দেশের অংকুর ।
বায়ান্নে'র একুশে'র প্রেরণা----ছেষট্টি, উনসত্তর আর একাত্তর তথা একটা দেশ বাংলাদেশ ।
একুশে মানে শুধুই নয় উৎসাহ আর উদযাপন, একুশ মানে মাথা না নোয়ানো, একুশ মুষ্টিবদ্ধ হাত, একুশ মানে এগিয়ে যাওয়া , একুশ মানে যৌবনময় যোদ্ধার ছুটেচলা ।
দুর্বৃত্তায়ন-দূর্নীতি'র বিরুদ্ধে সোচ্চার হওয়াই একুশের ভাষা ।একনায়কতান্ত্রিক সমাজ আর রাজনীতির অচলায়তন ভেঙ্গে গনতন্ত্র সুসংহত করাই একুশের অঙ্গিকার। স্বৈরাচার-সাম্প্রদায়িকতার বিপরীতে বুট টান করে এগিয়ে যাওয়াই হলো একুশের চেতনা।
বাংলা-বাঙ্গালির চেতনার সেই বহ্নিশিখা নিয়েই দাাঁড়িয়ে আছে বাংলাদেশের বাইরে নির্মিত পৃথিবীর প্রথম শহিদ মিনার যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরে ।এবং পৃথিবীর দেশে দেশে ।
দ্রোহী চেতনা নিয়েই বাঙালি জাতি আগাক, তারুণ্য উজ্জীবিত হোক-- এই অঙ্গিকার হোক দুই হাজার একুশে'র একুশেতে।
-
মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া
-
পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
-
লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে
-
কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর
-
কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম
আরও পড়ুন: