ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ঢাকা-টরেন্টো রুটে বাংলাদেশ বিমান ফ্লাইট চালু করবে অক্টোবরে

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ১১:৫২ পিএম

ঢাকা-টরেন্টো রুটে বাংলাদেশ বিমান ফ্লাইট চালু করবে অক্টোবরে
এ বছর অক্টোবর থেকে ঢাকা-টরেন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টরেন্টো থেকে বিমানের যাত্রীদের নিউয়র্ক নিতে কানাডার রাষ্ট্রীয় এয়ারলাইন্স এয়ার কানাডার সঙ্গে চুক্তি করছে বিমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন।তিনি বলেন, ‘কানাডার সাথে আমাদের এয়ার এগ্রিমেন্ট অনুযায়ী উইন্টার সিডিউলে কানাডার টরেন্টোর সাথে ফ্লাইট চালু করবো।তিনি আরো বলেন, “এয়ার কানাডার চুক্তি অনুসারে তারা টরেন্টো থেকে নিউইয়র্ক বা আমেরিকার যেকোন ডেস্টিনেশনে নিয়ে যাবে। আমরা শুধু ঢাকা থেকে টরেন্টো পর্যন্ত যাত্রী পৌছে দিবো”। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হক বলেন, ‘ঢাকা-কানাডা হয়ে নিউইয়র্ক ফ্লাইট আগামী অক্টোবর মাসের ১৫ তারিখের পর থেকে শুরু করবো। এছাড়াও জাপানের ফ্লাইট চালু করবো। এ বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।’ কানাডায় সপ্তাহে কয়টি ফ্লাইট যাবে, জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্হাপনা পরিচালক এবং সিইও বলেন, ‘এয়ার এগ্রিমেন্ট অনুযায়ী মিনিমাম তিনটি ফ্লাইট চালানো যাবে। আমরাও মিনিমাম তিনটি চালাবো।’ ঢাকা থেকে জাপানেও খুব শিগগির বিমানের ফ্লাইট চালু করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে জাপান সরকারের সাথে আমাদের চুক্তি রয়েছে।’ (সূত্র : ইউ.এন. বি./ ঢাকা ট্রাইবিউন)।  এই শুভ সংবাদে টরন্টোবাসী বাংলাদেশিদের মধ্যে  বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। টরন্টোর কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম বলেন, টরোন্টোবাসী বাংলাদেশ বিমানের এহেন যৌক্তিক সিদ্ধান্তে খুবই আনন্দিত। তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান, তিনি আশা প্রকাশ করেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে বিমানের টিকেট ও সেবার মান অবশ্যই ভালো হবে । অন্টারিওর ব্রাম্পটন এলাকার কমিউনিটি নেতা, এয়ার কানাডায় দীর্ঘদিন চাকুরীরত বাংলাদেশী কানাডিয়ান মোতাহার হোসেন জানান, বিমানের এই সিদ্ধান্তে তিনি খুবই উত্তেজিত, বাংলাদেশ বিমানের ক্রুদেরকে আন্তর্জাতিক মানের সেবা প্রদান নিশ্চিত করতে উপযুক্ত ট্রেনিং প্রদান করার জন্য তিনি বাংলাদেশ সরকার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আহবান জানান। তিনি আরো জানান যে, বাংলাদেশ বিমানকে ফ্লাইট সিডিউল যথাযথভাবে পরিপালন করতে হবে এবং এটা  খুবই জরুরি। কারণ, এয়ার কানাডার মাধ্যমে  টরন্টো থেকে আমেরিকার যাত্রীদের কানেকটিং ফ্লাইট মেনটেইন করা হবে খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে। তিনি জানান, বিমানের কোনো ভুলে যেন বাংলাদেশ বিমানের এই রুটটি বাতিল না হয়। বাংলাদেশ এসোসিয়েশন অফ টরন্টো,কানাডার প্রেসিডেন্ট জাকির হোসেন এই সংবাদদাতাকে জানান, বাংলাদেশ বিমানের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে সবসময়। তাই বিমানের এই সিদ্ধান্তে তিনি উৎসাহ ও আনন্দিত বোধ করছেন।ন্যায়,সততা ও নিষ্ঠার সাথে যদি বিমান এই রুটে  যাত্রী সেবা দিয়ে যায়, অবশই বিমান লাভবান হবে এবং বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে। টরোন্টোতে আরেক প্রবীণ বাঙালি কমিউনিটি নেতা আখলাক হোসেন জানান, বিমানকে দুর্নীতি মুক্ত ও অশুভের কালো হাত হতে দূরে রেখে যথাযথ সেবার মান নিশ্চিত করা খুবই জরুরি। টরোন্টোতে বাংলাদেশ বিমানের অফিস যেন দুর্নীতি মুক্ত হয়, বাংলাদেশিদের বাহিরেও অন্যান্য দেশের যাত্রীদেরকেও যেন সেবা দিয়ে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করে, কর্তৃপক্ষকে সেদিকে কঠোর নজরদারি রাখার দাবি জানান । মন্ট্রিয়লের সাংবাদিক সৈয়দ মেহেদী রাসেল জানান, বাংলাদেশ বিমানের সময় উপযোগী সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে, ভবিষ্যতে  বিমানের ফ্লাইট  মন্ট্রিয়ল পর্যন্ত প্রসারিত করার জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান। টরন্টোর তরুণ কমিউনিটি নেতা জাকারিয়া রশিদ চৌধুরী এই সংবাদদাতার সাথে আলাপকালে জানান, বাংলাদেশ বিমানের এই সিদ্ধান্তটি তখনি সুসংবাদ হবে, যখন বিমান দুর্নীতি মুক্ত, স্বজনপ্রীতিমুক্ত হয়ে যথাযত সেবা নিশ্চিত করবে। বাংলাদেশ সরকারের কাছে তিনি বিমানকে বিদেশী সংস্থার তদারকিতে অর্পণ করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার দাবি জানান। ফিনান্সিয়াল এডভাইজার ও কানাডা বাংলা  টেলিভশন এর সিইও ডক্টর হুমায়ুন কবির জানান, “ঢাকা-টরন্টো রুটে বিমানের এই সিদ্ধান্ত যুগোপযোগী ও প্রশংসনীয়, সকল বাংলাদেশিদের মতো আমিও আনন্দিত। বাংলাদেশ বিমানে আমার যাত্রা কখনও  সুখকর নয়, বিমানের মেনটেন্যান্স, ফ্লাইট সিডিউলের ব্যাপারে যাত্রীরা যাতে বিড়ম্বনায় না পড়ে, সে ব্যাপারে বিমান কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।" টরোন্টোর এক কমিউনিটি নেতা ও সমাজকর্মী মিসবাহুল কাদির ফাহিম জানান, বাংলাদেশ বিমানের  টিকেট সাশ্রয়ী ও সেবার মান উন্নত করা হবে এই রুটে বিমানের প্রথম কাজ। টরন্টোবাসি বাংলাদেশের একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন এ প্রসঙ্গে বলেন, ঢাকা-টরেন্টো রুটে বাংলাদেশ বিমান ফ্লাইট চালুর সিদ্ধান্তটি একটি ভালো পদক্ষেপ, তিনি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিভিন্ন রুটে বাংলাদেশ বিমানের সেবার মান নিয়ে যে সকল অভিযোগ রয়েছে, তা কাটিয়ে উঠে বাংলাদেশ বিমান সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করবে। ইংরেজি দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’ এক প্রতিবেদন বাংলাদেশ বিমানের সূত্র উল্লেখ করে জানিয়েছে, বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ায় দিল্লি ও মদিনা, ম্যানচেস্টার রুটে ফ্লাইট শুরু করেছে বিমান। অন্যদিকে ঢাকা থেকে ব্যাংকক হয়ে জাপান রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে বিমানের। এছাড়া ইস্তাম্বুলের সঙ্গে অনওয়ার্ড কানেকটিভিটি বাড়াতেও কাজ করছে এয়ারলাইন্সটি। সেখান থেকে অনওয়ার্ড কোড শেয়ারিংয়ে যাত্রীদের অন্য গন্তব্যে নেওয়া যাবে। টরেন্টো ফ্লাইট প্রসঙ্গে মোকাব্বির হোসেন বলেন, বাংলাদেশ ও কানাডার এয়ার এগ্রিমেন্ট অনুসারে অক্টোবর থেকে টরেন্টোতে ফ্লাইট শুরু করবো। এরপর যাত্রীরা চাইলে সেখান থেকে নিউইয়র্ক যেতে পারবেন। সেক্ষেত্রে এয়ার কানাডা বিমানের যাত্রীদের নিউইয়র্কসহ অন্যান্য গন্তব্যে নিয়ে যাবে। প্রাথমিক ভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক।