ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ডিট্রয়েটে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ৩১ মে ২০২০, ০২:৫৪ এএম

ডিট্রয়েটে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গ রাজ্যের, ডিট্রয়েট সিটিতে শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় গুলিতে ১ জন নিহত ও ৯ জন কে পুলিশ গ্রেফতার করে। মিনিয়াপলিস-তে পুলিশ কতৃর্ক বিনা বিচারে, জর্জ ফ্লয়েড নামক এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপি মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। এরই অংশ হিসাবে ডিট্রয়েট সিটির ব্যস্ততম এলাকা ডাউন টাউনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ২৯ মে শুক্রবার বিকাল থেকে বিক্ষোভকারীরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে রাস্তায় জড়ো হতে থাকে। এক পর্যায়ে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রর্দশন এবং জর্জ ফ্লয়েড হত্যার বিচার চেয়ে মিছিল শুরু করে। সময় বারার সাথে সাথে বিক্ষোভকারীদের সংখ্যাও বারতে থাকে। এক সময় বিক্ষোভকারীদের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ শেষ করতে বলে। তখন বিক্ষোভকারীরা পুলিশ কে লক্ষ্য করে বিক্ষোভ করতে থাকে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভন্গ করতে কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। এসময় একটি প্রাইভেট কার বিক্ষোভকারীদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কে লক্ষ্য করে গুলি করে।এতে ২০ বছর বয়সী এক জন গুলিবিদ্ধ হন এবং হাসপাতাল যাওয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষনা করেন। সেভেন একশন নিউজ থেকে জানা যায়, বিক্ষোভকারীদের সরাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং ৯জন কে গ্রেফতার করেছে, তবে গুলির দায়িত্ব তারা স্বীকার করেনি। এলাকায় থমথমে অবস্থ বিরাজ করছে।