ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ট্রাম্পের ‘পারফেক্ট’ চুল  সুন্দর রাখতে আইনে পরিবর্তন!

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৪ পিএম

ট্রাম্পের ‘পারফেক্ট’ চুল  সুন্দর রাখতে আইনে পরিবর্তন!
[youtube]Ww286Rsa9Y8[/youtube] মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র বলে দাবি করে নিজেকে প্রকাশ করতে চায় সুযোগ পেলে-ই। নানা কারণে বিশ্বের গণমাধ্যমগুলোতেও  মার্কিন যুক্তরাষ্ট্র সংবাদের  কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এর বদৌলতে  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী  ডোনাল ট্রাম্প নেটিজেনদের কাছে আলোচিত। সমালোচিত  এবং বলতে গেলে  অধিকাংশ সময়ে ডোনাল ট্রাম্প একটি ‘কৌতুলী' নাম। সম্প্রতি ডোনাল ট্রাম্প আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে  আলোচনায় এসেছেন। এবারের  আলোচনায় তার চুল।  খবরে প্রকাশ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায়, ‘তার ‘পারফেক্ট’ চুল চুল সুন্দর রাখতে আইনে পরিবর্তন এনেছেন।’ হোয়াইট হাউসের বাথরুমের ঝরনা দিয়ে ঠিকমতো পানি পড়ে না। আর সে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুল ভালো করে ধোয়া হয় না। সময়ও বেশি লাগে। প্রেসিডেন্ট তাঁর পছন্দের ‘পারফেক্ট’ চুল পান না, যা তাঁর জন্য অতি আবশ্যিক! ট্রাম্প এ নিয়ে অভিযোগ করে আসছেন বেশ কয়েক মাস থেকে। প্রেসিডেন্টের আপত্তির মুখে সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে, ঝরনার পানিতে গতি বাড়ানো হবে। আর এ জন্য পরিবর্তন আনতে হবে আইনে। যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর –(ডিওই) ১৩ আগষ্ট  বুধবার জানায়, ঝরনায় পানির গতিধারাসংক্রান্ত আইনে সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। ১৯৯২ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশের আমলে প্রণীত আইনে বলা হয়েছে, প্রতি মিনিটে ঝরনা দিয়ে সর্বোচ্চ আড়াই গ্যালন পানি পড়বে। সংশোধনের প্রস্তাবে এই চাপ বজায় রেখে একই নলে, কয়েকটি ঝরনা লাগানোর কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে পানি ঝরার পরিমাণ বেশ ভালোই বাড়বে। জুলাই মাসে এ ব্যাপারে ট্রাম্পের অভিযোগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় হোয়াইট হাউস। এতে ঝরনায় পানি কম পাওয়ার অভিযোগ করে প্রেসিডেন্ট বলেন, ‘ঝরনা দিয়ে আপনি গোসল করবেন। কিন্তু এটা দিয়ে পানি-ই তো পড়ে না। হাত ধুতে যান, কল দিয়ে পানি পড়বে না। আপনি কী করবেন? দাঁড়িয়ে থাকবেন—হয় ঝরনার নিচে, নয়তো কলের তলে হাত পেতে। আপনার গোসল করতে সময় বেশি লাগবে। আমি আপনাদের কথা জানি না। আমার ক্ষেত্রে বিষয়টি হচ্ছে, চুল অবশ্যই পারফেক্ট হতে হবে। একদম পারফেক্ট।’ বাথরুমের ফিটিংস এবং পানির চাপ নিয়ে ট্রাম্পের অবশ্য আরো অভিযোগ আছে। গত ডিসেম্বরেও এ নিয়ে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘বাথরুমের বেসিন, ঝরনা বা অন্য জিনিসগুলোর দিকে তাকিয়ে দেখুন। তাদের ঝরনা দিয়ে পানি পড়ে ফোঁটায় ফোঁটায়। কলের অবস্থাও একই। ফ্ল্যাশ করতে হয় ১০-১৫ বার। তার পরও বাড়তি পানি ঢালতে হয়।’ ট্রাম্পের এই অভিযোগ নিয়ে অবশ্য এরই মধ্যে সোচ্চার হয়ে উঠেছে পরিবেশবাদী গ্রুপগুলো। জ্বালানি সংরক্ষণকারী গ্রুপ অ্যাপ্লায়েন্স স্ট্যান্ডার্ড অ্যাওয়ারনেস প্রজেক্টের অ্যান্ড্রু ডেলাসকি বলেন, ‘টয়লেট প্রসঙ্গে ট্রাম্প যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। এমন অভিযোগ আর কারো কাছ থেকে পাওয়া যায়নি। তাঁর অভিযোগ মেটাতে গেলে পানির অপচয় ছাড়া আর কিছুই হবে না। জ্বালানিও পুড়বে বেশি। গ্রিন হাউস গ্যাসের উৎপাদন বাড়বে।’ বার্তা সংস্থা রয়টার্সের মতে, আইন সংশোধনের এই প্রস্তাব শেষ পর্যন্ত মামলা মোকদ্দমায় গিয়ে ঠেকতে পারে।