ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

টাইগাররা লড়বে আজ নটিংহামে

প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৫:২২ এএম

টাইগাররা লড়বে আজ নটিংহামে
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ খেলায় বিস্ময়কর জয়ের পর ব্রিটিশ মিডিয়া যেন সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। ট্যাবলয়েড পত্রিকাগুলো তো বটেই, এমনকি টেলিগ্রাফ থেকে শুরু করে গার্ডিয়ান পর্যন্ত সাকিবের পারফরমেন্সের প্রশংসা করতে গিয়ে বিস্ময় প্রকাশ করছে। ১৭ জুনের সাকিব-লিটন জুটির অনবদ্য ব্যাটিংয়ের টাটকা স্মৃতি নিয়ে বাংলাদেশ আজ আবারো মাঠে নামছে নটিংহামে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ ম্যাচে মাশরাফিদের প্রস্তুতি যেমন বাঘের মতই, তেমনি বাংলাদেশের সমর্থকরাও বেশ উজ্জীবিত। তাদের আজকের সমর্থন হবে আরো বেশি প্রাণস্পর্শী। গ্যালারিতে বসে জোরালো স্লোগানের প্রস্তুতি নিয়েই আজ নটিংহামে জড়ো হচ্ছেন হাজার হাজার বাংলাদেশি। ব্রিটিশ মিডিয়ায় উচ্চারিত প্রশংসা আজকের ম্যাচেও ধ্বনিত প্রতিধ্বনিত হোক- এই প্রত্যাশা নিয়েই আজ বাংলাদেশের লড়াই দেখবে পৃথিবীর অগণিত বাংলাদেশি দর্শক। এদিকে খেলার ফাঁকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মা লন্ডন ঘুরে বেড়াচ্ছেন। বিশ্বকাপ খেলা চলাকালীন এই প্রথম তাদের একটা ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানও তাদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানাচ্ছে গণমাধ্যম। যদিও শিখর ধাওয়ান ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী বিশ্বকাপ চলাকালীন প্রথম ২০ দিন পরিবারের সঙ্গে ক্রিকেটারদের মেলামেশার অনুমোদন ছিল না। এই সময়টুকু চলে যাবার পর তারা ম্যাচের বাইরে একান্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে ‘২০ দিনের নির্ধারিত’ নিয়ম শেষে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর সময়ও বেঁধে দেয়া হয়েছে সর্বোচ্চ ১৫ দিন। অন্যদিকে ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে পরাজয়ের পর আফগান ক্রিকেটাররা সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছেন বলে খবর বেরিয়েছে। সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রিকেট সমর্থকরা তাদের দেশের খেলোয়াড়দের নিয়ে উল্লাসে মেতে উঠতে চায়। তাই এরা যখনই বাইরে যায়, বিশেষত পরিবার নিয়ে তখন কিছুটা উটকো ঝামেলা সামলাতে হয়। ম্যানচেস্টারের আকবর রেস্টুরেন্টে যদিও আফগান ক্রিকেটাররা তাদের স্বজন ছাড়াই ছিলেন, কিন্তু ছবি উঠানো নিয়ে শেষ পর্যন্ত তারা সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। প্রায় মধ্যরাতে ঘটা এ ঘটনায় ম্যানচেস্টার পুলিশ হস্তক্ষেপ করে। তবে নিরাপত্তার স্বার্থেই আফগান ক্রিকেটারদের নাম গণমাধ্যমকে অবহিত করেনি পুলিশ। উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট টিমের খেলোয়াড়দের কারো কারো স্ত্রী ও পরিজনদের খেলার মাঠে দেখা গেছে। মাঠের বাইরে তারা বিভিন্ন সময় সমর্থকদের সঙ্গে ভারতীয় রেস্টুরেন্টে আহার-গল্পে মেতে উঠেছেন অনেক আগ থেকেই।