ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

জিবুতির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০৬:২১ এএম

জিবুতির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) ২১ ডিসেম্বর সোমবার জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহ এর নিকট পরিচয়পত্র পেশ করেছেন। পরিচয়পত্র পেশ উপলক্ষে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে মোটর শোভাযাত্রা সহকারে জিবুতির রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রদূতকে একটি চৌকস দল কর্তৃক স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিচয়পত্র গ্রহণ করেন। পরিচয়পত্র পেশ শেষে উভয়ে এক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে রাষ্ট্রদূত পরিচয়পত্র গ্রহনের জন্য রাষ্ট্রপতি গুয়েলেহ এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও জিবুতি জোট নিরপেক্ষ আন্দোলন ও ওআইসির সদস্য হিসেবে একই মূল্যবোধে বিশ্বাসী। রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে জিবুতির সমর্থনের প্রশংসা করেন এবং তাঁদের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন। এছাড়া রাষ্ট্রদূত করোনাকালীন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃষি, মৎস্য, তৈরি পোশাক, চামড়া, সিরামিক ও ঔষধ শিল্পে বাংলাদেশের সক্ষমতার কথা উল্লেখ করেন। জিবুতির রাষ্ট্রপতি গুয়েলেহ তৈরি পোশাক আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে সেদেশে ভিসা অব্যাহতি, জিবুতির সাথে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি বিষয়ে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রপতি গুয়েলেহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এছাড়াও উভয় দেশ তাঁদের কৌশলগত ভৌগলিক অবস্থান থেকে কিভাবে যৌথভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে আলোচনা করেন। রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশ ও আলোচনার সময় জিবুতির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ ও রাষ্ট্রপতি কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এসময় রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর সহধর্মিণী হাবিবা হোসাইন ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।