ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে স্কটল্যান্ড যাচ্ছেন শুভ প্রতিদিনের মুন্না

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০৯:৫৬ পিএম

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে স্কটল্যান্ড যাচ্ছেন শুভ প্রতিদিনের মুন্না
৩১শে অক্টোবর থেকে ১২ই নভেম্বর ২০২১ যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের Framework Convention on Climate Change (UNFCCC)-এর Conference of Parties এর ২৬তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  উক্ত সম্মেলনের অংশ হিসেবে  শীর্ষ বৈঠক সহ অন্যান্য শীর্ষ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল   রোববার গ্লাসগোর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। প্রধানমন্ত্রী আগামী ১ ও ২ নভেম্বর উক্ত সম্মেলনের শীর্ষ বৈঠকসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ এ অংশ নেওয়ার জন্য স্কটল্যান্ড ও লন্ডনে যাচ্ছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও ৫২ যুক্তরাজ্য থেকে প্রচারিত ৫২বাংলাটিভি ও পোর্টালের বাংলাদেশ প্রতিনিধি  ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না। রোববার (৩১ অক্টোবর) ভোরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি। ফয়ছল আহমদ মুন্না ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করবেন। কপ-এর ২৬তম বার্ষিক অধিবেশনের বৈঠক ছাড়াও ৩ নভেম্বর থেকে লন্ডনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন তিনি। ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ এর শীর্ষ বৈঠকে ভাষণ দেবেন। এ শীর্ষ বৈঠক ১-২ নভেম্বর অনুষ্ঠিত হবে। একই দিন সকালে CVF-Commonwealth এর একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। আগামী ৩ থেকে ৮ নভেম্বর  প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফর করবেন। এছাড়া ৯ থেকে ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী ফ্রান্সে দ্বিপাক্ষিক সরকারি সফর করবেন এবং ইউনেস্কোর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, এরআগে ২০১৯ সালের ১ জুলাই থেকে ৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে ৬ দিনের সরকারি সফরে চীন গিয়েছিলন সিলেটের এই সাংবাদিক। ফয়ছল আহমদ মুন্না দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ শাদতপুর গ্রামের মৃত আপ্তাব আলী ও জাহানারা বেগম দম্পতির পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় নিয়োজিত রয়েছেন। সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না বর্তমানে দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এরআগে তিনি যমুনা টেলিভিশন, চ্যানেল আই ইউরোপ, একুশে  টেলিভিশন ও দৈনিক সবুজ সিলেটে কাজ করেছেন।