বড়লেখা ফাউন্ডেশন ইউকে এবং ইউএসএ বড়লেখার ছিগামহল আল আযহার দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় এক লক্ষ বিশ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে।
২৭ ফেব্রুয়ারি শনিবার বড়লেখা ফাউন্ডেশন ইউকে এবং ইউএসএ এর পক্ষ থেকে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে মাদ্রাসার হল রুমে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান এবং বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী, সিলেট প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার।
স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ।মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব আহমদ মর্তুজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, বড়লেখা সমিতি সিলেটেের উপদেষ্টা এ আর শাহীন, নারী শিক্ষা অনার্স কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম এ হাসান, ভট্টশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর, বড়লেখা সমিতি সিলেট এর সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক জুলফিকার তাজুল,গণমাধ্যম কর্মী আতাউর রহমান। যুক্তরাজ্য প্রবাসী ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী খলিলুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্খী এবং বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল ইসলাম, সংগঠনের শুভাকাঙ্ক্ষী করিম মো. কারিন,তানিম আহমেদ,মাহফুজুর রহমান,সাফোয়ান ইকবাল, শাহরিয়ার ইকবাল, কামাল আহমেদ প্রমুখ।
বক্তাগণ বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সকল মানব কল্যাণমূলক কার্যক্রমে আগামীতে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান পরবর্তী বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্ক্ষী ও দাতা শেখ ফারহানা মালিকের প্রয়াত ড. শেখ ইউনুস এর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত সুধীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
-
নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি
-
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
আরও পড়ুন: