ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা:মিশিগানে দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ০৬:১৭ এএম

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা:মিশিগানে দাফন সম্পন্ন
বাঙালি জাতির শ্রেষ্ট সন্তান, যুদ্ধাহত মুক্তিযাদ্ধা, সদা হাস্যজ্জল জনাব মোস্তফা আল্লামা আর নেই।গত শুক্র কিংবা শনিবার কোন এক সময় তিনি নিঃসঙ্গ অবস্থায় যুক্তরাষ্ট্রের মিশিগানে মারা যান। তাঁর দেশের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে। তিনি ১৯৬৪ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন , ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১১ দফা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ প্রত্যেকটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধুর একান্ত প্রিয় মানুষ ছিলেন। ১৯৬৪ সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ট সহচর, ফটোগ্রাফার এবং পরবর্তীতে স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধের সর্বাধিনাক এমএজি ওসমানীর জনসংযোগ অফিসার ও প্রেস সেক্রেটারি (মেজর পদমর্দা সম্পন্ন ) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন “জন্মভূমি” পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জেনারেল এমএ জি ওসমানীর সাথে সিলেটে পাকিস্তানী বাহিনী আত্মসমর্পন অনুষ্ঠানে যোগদানে যাওয়ার সময় সিলেটের আকাশে হেলিকপ্টারে মোস্তফা আল্লামা গুলিবিদ্ধ হয়ে আহত হন। সদালাপী, অকুতোভয় সাহসী মোস্তফা আল্লামা মুক্তিযুদ্ধের পুর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনসংযোগ ও প্রচার সচিব এবং সাধীনতার পরে বিশেষ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন । ১৯৮৫ সালে জাতিসংঘের উদ্যোগে ইংল্যান্ডে অনুষ্টিত বিশ্ব যুব কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে ডেপুটি লিডার ছিলেন। তিনি সরকারী বেসরকারিভাবে বিশ্বের প্রায় ৫০টি দেশ সফর করেন। মোস্তফা আল্লামা একজন ক্রীড়ানুরাগী ব্যক্তি ছিলেন। ঢাকা আবাহনী স্পোটিং ক্লাবের সভাপতি হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেন। ঢাকা ইনডোর স্টেডিয়ামে মোস্তফা আল্লামা ফুটবল টুর্নামেন্ট বহুল পরিচিত ছিলো। গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিনে তিনি মোস্তফা আল্লামা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। যা দীর্ঘদিন সুনামের সাথে চলছিলো। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে তিনি ওসমানি স্মৃতিপরিষদ গঠন করেন।বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্টের মিশিগান রাজ্যে ডিট্রয়েট সিটিতে বসবাস করছিলেন।দেশে ও বিদেশে বিভিন্ন রাজনৈতিক ও আন্চলিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মিশিগান হেমট্রামিক সিটির “আল মামুর” জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক হিসাবে দায়িত্বরত ছিলেন। গত প্রায় দুইদিন থেকে আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব ফোনে মোস্তফা আল্লামার সাথে যোগাযোগ করতে না পেরে,শনি বার তাঁর বাসায় এসে ডাকাডাকি করি কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। রাতে পুলিশ এসে ঘরের দরজা ভেঁঙ্গে, দেখে তিনি মাটিতে পড়ে আছেন। পুলিশ প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা করে তাঁকে মৃত ঘোষনা করে। উল্লেখ্য তিনি একা একটি বাড়িতে থাকতেন। ১লা নভেম্বর রবিবার ডিট্রয়েট সিটির মসজিদুন নুর জামে মসজিদে জানাজা শেষে সোমবার ডিয়ারবন গুরুস্হানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বাঙালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। স্হানিয় নেতৃবৃন্দ এবং সকল সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল একাত্তর বৎসর।