ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

গোল করে গার্লফ্রেন্ডকে চুমু, গোলটাই বাতিল হয়ে গেল

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৯ পিএম

গোল করে গার্লফ্রেন্ডকে চুমু, গোলটাই বাতিল হয়ে গেল
খেলোয়াড়রা কতরকম উদযাপনই তো করেন! একেকজনের উদযাপনে থাকে ভিন্নতা। কিন্তু এমন উদযাপন কি কেউ কখনও দেখেছেন? ফুটবল মাঠে করলেন দারুণ এক গোল, তারপর সতীর্থদের রেখে উদযাপন করতে চলে গেলেন গ্যালারিতে, গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডও এগিয়ে এসে চুমু খেলেন। সেই চুমুর পর আবারও মাঠে ফিরলেন গোলদাতা। কিন্তু এসে শুনতে পেলেন দুঃসংবাদ। যে গোল নিয়ে এমন উদযাপন, সেই গোলটিই অফসাইডের কারণে বাতিল করে দিয়েছেন রেফারি। ঘটনা বুলগেরিয়ান লিগের। গার্লফ্রেন্ডকে চুমু খাওয়া সে স্ট্রাইকার ব্রাজিলিয়ান, নাম ওয়ান্ডারসন ক্রিস্টালদো। দলের অন্যতম সেরা তারকা তিনি। গত তিন বছর ধরে লুদোগোরেৎস ক্লাবের সেরা গোলদাতা এই স্ট্রাইকার। স্লাভিয়া সোফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৮ মিনিটের মাথায় সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে আলতো পায়ের ছোঁয়ায় সেটিকে গোলে পরিণত করেন ওয়ান্ডারসন। সঙ্গে সঙ্গেই ভোঁ-দৌড়। মাঠের পাশে এডভারটাইজিং বোর্ড ডিঙিয়ে গ্যালারি স্ট্যান্ডে দাঁড়ানো গার্লফ্রেন্ডের কাছে ছুটে যান ওয়ান্ডারসন। গার্লফ্রেন্ডও সামনে এসে চুমু খান। দুজনের কারোরই খেয়াল নেই গোল ততক্ষণে বাতিল হয়ে গেছে। প্রতিপক্ষ গোলরক্ষকও উঁচু কিকে ম্যাচ শুরু করে দিয়েছেন। খানিক বাদে ওয়ান্ডারসন ফিরলেন, রেফারি জানালেন সেটি গোলই হয়নি।