ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ঢাকা ২৪ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

''খুৎবা ছাড়াই ঘরে ঈদের নামাজ পড়া যাবে'' বলে ফতুয়া দিয়েছেন বিশ্বের ওলামারা

প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৩:৪৫ এএম

''খুৎবা ছাড়াই ঘরে ঈদের নামাজ পড়া যাবে'' বলে ফতুয়া দিয়েছেন বিশ্বের ওলামারা
খুতবা ছাড়াই ঘরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে বলে ফতোয়া দিয়েছেন আন্তর্জাতিক আলেমগণ । উপমহাদেশের প্রখ্যাত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দও ঈদের নামাজ ঘরে পড়ার বিষয়ে ফতোয়া জারি করেছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশসহ বিশ্বের বেশ কিছু দেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঘরে পড়ার জন্য নির্দেশনা জারি করেছে। এ বিষয়ে সহি হাদিসের রেফারেন্স উল্লেখ করেছেন তারা । করোনা পরিস্থিতিতে ঘরে যারা ঈদের নামাজ আদায় করবেন, তারা খুতবা দেবেন কিনা তা নিয়ে আরব বিশ্বের ওলামায়ে কেরাম জানিয়েছেন, ঘরে ঈদের নামাজ আদায়কারীদের জন্য ঈদের নামাজে খুতবা দেয়ার প্রয়োজন নেই। তবে নামাজের নিয়ম মোতাবেক নামাজের শুরু শেষে অতিরিক্ত তাকবিরের সঙ্গে নামাজ আদায় করতে হবে। কিন্তু বাংলাদেশে মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য নির্দেশনা দিয়েছে সরকার । এক্ষেত্রে স্বাস্থ্যবিধি পালন করার জন্য মসজিদ কমিটি ও মুসুল্লীদের প্রতি আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে । দেওবন্দের ফতোয়া : প্রাণঘাতি করোনা মহামারীর কারণে আসন্ন ঈদুল ফিতরের নামাজ ঘরে পড়ার বিষয়ে ফতোয়া দিয়েছে উপমহাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদরাসার সিনিয়র শিক্ষকদের স্বাক্ষরিত ফতোয়াটিতে বলা হয়, করোনা মহামারির কারণে জুমার নামাজের পরিবর্তে যেমন জোহর পড়ার অবকাশ ছিল, তেমন অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় ঈদের নামাজ ঘরেও পড়া যাবে।ফতোয়াটিতে আরও বলা হয়, জুমার নামাজের জন্য যেসব শর্ত রয়েছে, ঈদের নামাজের জন্য ঠিক সেই শর্তগুলোই প্রযোজ্য। পার্থক্য শুধু এতোটুকুই জুমার নামাজের খুৎবা ওয়াজিব এবং নামাজের আগে দিতে হয়, আর ঈদের নামাজের খুৎবা সুন্নত এবং নামাজের পরে দিতে হয়।তাই, অবস্থা যদি এমনই থাকে এবং দেশে আরোপিত লকডাউন কার্যকর থাকে তাহলে মুসল্লিরা ঈদের নামাজ নিজের ঘরেই পড়ে নিবেন। গ্রহণযোগ্য কোনো কারণে যারা নিজের ঘরেও পড়তে পারবেন না, আশা করা যায় আল্লাহতায়ালা তাদের ক্ষমা করে দিবেন। ফতোয়াটিতে স্বাক্ষর করেছেন দেওবন্দ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি, সিনিয়র শিক্ষক মুফতি হাবিবুর রহমান খায়রাবাদি, মুফতি মাহমুদ হাসান বুলন্দশহরি, মুফতি যাইনুল ইসলাম, মুফতি ওয়াক্কার আলি এবং মুফতি নোমান সিতাপুরী। প্রসঙ্গত, মসজিদে গিয়ে জামায়াতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তুরস্ক, সৌদি আরব, সিরিয়া, ইরাক, আলজেরিয়া ও মিসরে ঈদের জামাতে ব্যাপক লোকসমাগমের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। ঘরে ঈদের নামাজ পড়ার নিয়ম বছরে দুই বার ঈদের নামাজ আদায় করার কারণে স্বাভাবিকভাবেই অনেকে ঈদের নামাজ পড়ার নিয়ম ভুলে যায়। সে কারণে ঈদের নামাজের নিয়ম জেনে নেয়া জরুরি। আর তাহলো-প্রথম রাকাআত- প্রথমে (সাধারণ নামাজের) তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলে হাত বাঁধা।- ছানা পড়া- অতপর হানাফি মাজহাবের অনুসারিরা অতিরিক্ত ৩ তাকবির (আল্লাহু আকবার) বলা। প্রত্যেক তাকবিরে হাত উঠিয়ে তৃতীয় তাকবিরের পর বাঁধা। তবে অন্য মাজহাব ও ওলামায়ে কেরাম ৬ তাকবির দেয়ার কথাও বলেন। উচ্চস্বরে সুরা ফাতেহা পড়া এবং অন্য যে কোনো সুরা মেলানো। রুকু সেজদা দেয়ার মাধ্যমে প্রথম রাকাআত আদায় করা। দ্বিতীয় রাকাআত- দ্বিতীয় রাকাআতে দাঁড়িয়ে প্রথমেই সুরা ফাতেহা পড়ে অন্য সুরা মিলাতে হবে।- সুরা মিলানোর পর হানাফি মাজহাবের অনুসারিরা অতিরক্তি তিন তাকবির দিবে। ৪র্থ তাকবির দেয়ার পর রুকুতে যাবে। (আর অন্যান্য ওলামায়ে কেরামের মতে দ্বিতীয় রাকাআতে অতিরিক্ত তাকবিরের সংখ্যা ৫টি হবে। ষষ্ঠ তাকবির দিয়ে রুকুতে চলে যাবে) অতিরিক্ত তাকবিরের সংখ্যা ৩ এবং ৬/৫ উভয় মতই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এটি নিয়ে মতপার্থক্যের কোনো কারণ নেই। নামাজ শেষে ঈদের খুতবা দেয়ানামাজ শেষে সবাই ইমামের খুতবা শুনবেন। খুতবা দেয়া প্রসঙ্গেও মতপার্থক্য রয়েছে। কেউ এটি মনোযোগের সঙ্গে শোনাকে সুন্নাতে মোয়াক্কাদা মনে করেন। তবে সব ওলামায়ে কেরামের মতে ঈদের নামাজের পর খুতবা শোনা সুন্নাত। তাই যদি কেউ উল্লেখিত নিয়মে ঈদের নামাজ আদায় করার পর খুতবা দিতে নাও পারেন তবে তাদের ঈদের নামাজ হয়ে যাবে। খুতবা ছাড়া নামাজ হবে কিনা এ নিয়ে চিন্তা বা সন্দেহের কোনো কারণ নেই।তবে খুতবা ও অতিরিক্ত তাকবির নিয়ে যে যার যার অনুসরণ অনুযায়ী আমল করবে। এ নিয়মে যার যার অবস্থান থেকে জুমআর শর্ত মোতাবেক পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে। তবে ইমাম মালেক রাহমাতুল্লাহি আলাইহি ঈদের জামাআত না পেয়ে ঘরে পরিবারের সঙ্গে ঈদের নামাজ পড়েছেন। করোনা পরিস্থিতিতে ইমাম মালেক রাহমাতুল্লাহি আলাইহির এ পদ্ধতি অনুসরণ করেও নামাজ আদায় করা যেতে পারে। বুখারি ও মুসান্নেফে ইবনে আবি শায়বার বর্ণনায় এসেছে- হজরত ইমাম মালেক রাহমাতুল্লাহি আলাইহি একবার জামাআতে ঈদের নামাজ পড়তে পারেননি। তিনি বাসায় এসে তার পরিবারের লোকজন যারা ছিলেন, তাদের নিয়ে জামাআতে নামাজ পড়ার ব্যবস্থা করেছেন এবং নামাজ পড়েছেন। সে হাদিসের আলোকে করোনা পরিস্থিতিতেও এভাবে বাসায়, মহল্লায়, মসজিদে নিরাপত্তার সঙ্গে নামাজ আদায় করা যাবে। করোনা পরিস্থিতিতে ঘরে যারা ঈদের নামাজ আদায় করবেন, তারা খুতবা দেবেন কিনা তা নিয়ে আরব বিশ্বের ওলামায়ে কেরাম জানিয়েছেন, ঘরে ঈদের নামাজ আদায়কারীদের জন্য ঈদের নামাজে খুতবা দেয়ার প্রয়োজন নেই। তবে নামাজের নিয়ম মোতাবেক নামাজের শুরু শেষে অতিরিক্ত তাকবিরের সঙ্গে নামাজ আদায় করতে হবে। উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায় একটি বিষয় মনে রাখতে হবে, ওলামায়ে কেরাম যথাসম্ভব উন্মুক্ত স্থানে নামাজ আদায় করতে বলেছেন। সে আলোকে যার অবস্থানে থেকে সম্ভব হলে বাড়ির আঙিনায় কিংবা যে কোনো উন্মুক্ত স্থানে নামাজ আদায়ের সুযোগ থাকলে তা আদায় করা।