ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

খালেদা ফিরছেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে, বরণে ব্যাপক প্রস্তুতি বিএনপির

প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১১:২৫ এএম

খালেদা ফিরছেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে, বরণে ব্যাপক প্রস্তুতি বিএনপির

চার মাসের বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকায় ফিরছেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটি গ্রহণ করেছে ব্যাপক প্রস্তুতি।

সোমবার (৫ মে ২০২৫) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা হবেন তিনি। বিদায়ের সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন তার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল রোববার জানায়, খালেদা জিয়াকে বহনকারী বিমানটি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রাথমিকভাবে রোববার রওনা দিয়ে সোমবার দেশে ফেরার পরিকল্পনা থাকলেও পরে ভ্রমণসূচি একদিন পিছিয়ে যায়।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। সেখান থেকে তিনি সরাসরি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় যাবেন।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা দাঁড়িয়ে থেকে নেত্রীকে অভ্যর্থনা জানাবেন। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সদস্যরাও থাকবেন এতে।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। উল্লেখ্য, জোবাইদা রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন, স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে।

ভ্রমণসঙ্গী হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা এনায়েতুল হক চৌধুরী এবং সহকারী ব্যক্তিগত সচিব মাসুদুর রহমান। এছাড়া চিকিৎসাসেবা নিশ্চিত করতে তার মেডিকেল বোর্ডের দুই সদস্য—কার্ডিওলজিস্ট অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদার ও আইসিইউ বিশেষজ্ঞ ডা. জাফর ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন।

রোববার গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিদেশে উন্নত চিকিৎসা ও পারিবারিক পরিবেশে থাকার ফলে বেগম জিয়ার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি আরও জানান, “পুরো জাতি তার ফেরাকে ঘিরে আবেগাপ্লুত। দেশপ্রেমিক জনগণ তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।”

সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে তাকে স্বাগত জানাতে বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান মহাসচিব। নেতাকর্মীদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, যেন যাত্রাপথে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়। একইসঙ্গে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরামর্শ দেন।

রোববার রাতে বিএনপির এক যৌথ সভায় নেতাদের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, নেতাকর্মীরা যেন কোনোভাবেই রাস্তা বন্ধ না করেন বা যাতায়াতে বিঘ্ন সৃষ্টি না করেন।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে পাঠানো হয়। সেদিন বিমানবন্দরে পৌঁছাতে নেতাকর্মীদের ভিড়ের কারণে তার এক ঘণ্টা ৪৭ মিনিট দেরি হয়েছিল।

মঙ্গলবার ফেরার দিনটি কর্মদিবস হওয়ায় রাস্তায় স্বাভাবিকভাবেই যানবাহনের চাপ থাকবে। এর মধ্যে বড় জমায়েত হলে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে, এজন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা কঠোরভাবে মানার অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন এবং ধানমন্ডিতে জোবাইদা রহমানের পৈতৃক নিবাস ‘মাহবুব ভবন’-এর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করবে ঢাকা মহানগর পুলিশ।

সাবেক প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সাবেক মেজর জেনারেল ফজলে এলাহী আকবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম শামস।

৭৯ বছর বয়সী খালেদা জিয়াকে গত ৭ জানুয়ারি রাত পৌনে ১২টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়। তিনি লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হয়ে ১৭ দিন চিকিৎসা গ্রহণ করেন এবং এরপর থেকে তারেক রহমানের বাসভবনে থেকে চিকিৎসাধীন ছিলেন।