ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

কিডনি রোগী  ফখর উদ্দিনের পাশে দাড়িয়েছে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:২০ এএম

কিডনি রোগী  ফখর উদ্দিনের পাশে দাড়িয়েছে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে
জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র  উদ্যোগে জটিল কিডনি রোগে আক্রান্ত  জলঢুপ গ্রামের মরহুম হাজী  শফিক  উদ্দিন সাহেবের মেঝছেলে ফখর উদ্দিন  এর জন্য একটি সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়। জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি বৃন্দ এবং যুক্তরাজ্যপ্রবাসী জলঢুপ গ্রামের সকলের আন্তরিক সহযোগিতায় একটি তহবিল সংগ্রহ করা হয়। গত ৫ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত  সংগৃহীত  নগদ টাকার পরিমাণ হচ্ছে-১৫০০পাউন্ড। করোনাকালিন সময়ে স্বাস্থ্যবিধি   মেনে  একই দিন সকাল ১১টায় পূর্ব লন্ডনে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কার্যকরী  কমিটির পক্ষ থেকে  ফখর উদ্দিনের ছোটভাই এবং ট্রাস্ট্রের সম্মানীত সহ কোষাধ্যক্ষ  জসিম উদ্দিনের হাতে এই সহায়তা তহবিল প্রদান করা হয়েছে। প্রসঙ্গত জসিম উদ্দিন  কিডনী রোগে আক্রান্ত  ফখর উদ্দিনের চিকিৎসা  সেবায় সার্বিক কাজ করছেন। এবং এই সহায়তা তহবিল তিনি দ্রুত বাংলাদেশে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন বলেও  জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট কে প্রতিশ্রুতি দিয়েছেন। ফরখ উদ্দিন কে বর্তমানে  বিশেষজ্ঞ চিকিৎসকের   তত্বাবধানে সপ্তাহে দুইদিন কিডনি ডায়ালাইসিস  করা হচ্ছে। ব্যয়বহুল এই চিকিৎসা সেবায় যুক্তরাজ্য প্রবাসীদের অর্থনৈতিক সাহায্যের জন্য ফখর উদ্দিনের পরিবার সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন। জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফখর উদ্দিন সহায়তা তহবিল  হস্তান্তর সময়ে উপস্থিত ছিলেন ট্রাস্ট্রের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, কোষাধ্যক্ষ  শরিফুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ এবং সহ কোষাধ্যক্ষ  জসিম উদ্দিন। হস্তান্তর পূর্ব আলোচনায় ট্রাস্ট্রের পক্ষ থেকে  ফখর উদ্দিন সহায়তা তহবিলে সকলের সহায়তা এবং তহবিল সংগ্রহে স্বেচ্ছাশ্রমের জন্য ট্রাস্ট্রের উপদেষ্টা সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ট্রাস্টের ধারাবাহিক  শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কাজগুলোতে ভবিষ্যতেও সকলের সহযোগিতার জন্য অনুরোধ করে বলা হয়- মানবিক মূল্যবোধকে ধারণ করে ‘নিডি’ মানুষের পাশে দাড়ানোর প্রত্যয়ে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট সরবে অথবা নিরবে কাজ করে যাবে। সেখানে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহন কাজগুলো সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।