ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

কাতালোনিয়ার নির্বাচনে ক্ষমতাসীন দল স্যোসালিস্ট পার্টির জয়

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪১ পিএম

কাতালোনিয়ার নির্বাচনে ক্ষমতাসীন দল স্যোসালিস্ট পার্টির জয়
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার ২০২১ সালের নির্বাচনে বর্তমানে স্পেনের ক্ষমতাসীন দল স্যোসালিস্ট পার্টি জয়লাভ করেছে। কাতালোনিয়ার স্বাধীনতা বিরোধী এই স্যোসালিস্ট পার্টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাধীনতাকামী বামপন্থী দল ইআরসি'র সমান ৩৩ আসন পেয়েও ভোটের সংখ্যায় জয়লাভ করেছে দলটি। ৩৩ আসনের জন্যে মোট ৬ লক্ষ ৪১ হাজার ২৩৮ ভোট পেয়ে প্রথম হয়েছে স্যোসালিস্ট পার্টি এবং সমান সংখ্যক ৩৩ আসন পেয়েও ৫ লক্ষ ৯৫ হাজার ৫২৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে বামপন্থী দল ইআরসি। গতকাল ১৪ ফেব্রুয়ারী কাতালান সংসদের ১৩৫টি আসনের জন্যে মোট ৯টি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কভিড১৯ মহামারীর কারণে স্বল্প পরিসরে নির্বাচনী প্রচার ও বিশেষ সর্তকতামূলক ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ করা হয়। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিলো অন্যান্য বছরের থেকে তূলনামূলক কম। মোট সংখ্যার প্রায় অর্ধেকের কিছু বেশি সংখ্যক ৫৩.৫৬ শতাংশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটে স্বাধীনতা বিরোধী দলের বিজয় হলেও নির্বাচনে কোয়ালিশন গঠনের প্রশ্নে এগিয়ে আছে কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীরা। সরকার গঠনের জন্যে ১৩৫ আসনের মধ্যে কমপক্ষে প্রয়োজন ৬৮ আসন। এক্ষেত্রে স্বাধীনতাপন্থীরা বিজয় পেয়েছে ৭৪ আসন এবং ৬১ আসন পেয়েছে কাতালোনিয়ার স্বাধীনতা বিরোধী দলগুলো। কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী সবচেয়ে আলোচিত বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লোস পুজেমনের দল জুনসকাত ৩২ আসন পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। দলটি নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দল থেকে মাত্র এক আসন কম পেয়েছে। কাতালোনিয়া অঙ্গরাজ্যের মোট চারটি প্রদেশের মধ্যে রাজধানী বার্সেলোনায় জয়ী হয়েছে স্যোসালিস্ট পার্টি, খিরোনা ও লেলিদা তে জয় পেয়েছে জুনসকাত এবং তাররাগোনাতে জয়ী হয়েছে বামপন্থী এসকেরা রিপাবলিকানা ইআরসি। নির্বাচনে চমক দেখিয়েছে ডানপন্থী দল ভক্স। প্রথম বারের মতো ১১ আসনের জয় নিয়ে দলটি চতুর্থ অবস্থানে রয়েছে। এছাড়া ভরাডুবি হয়েছে কাতালোনিয়ার স্বাধীনতাবিরোধী দল সিউদাদানোসের। গত ২০১৭ সালের নির্বাচনে ৩৬ আসন পেয়ে জয়লাভ করা এই দলটি ৩০ আসন হারিয়ে, পেয়েছে মাত্র ৬টি আসন। কোন দলই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্যে কমপক্ষে ৬৮ আসনের জন্যে আলোচনা চলছে দলগুলোর মধ্যে। এরমধ্যে কোয়ালিশন সরকার গঠনে কাতালোনিয়ার স্বাধীনতাকামী দলগুলোর মধ্যে আদর্শগত মিল ও সমযোতার কারণে বরাবরের মতো এবারও সরকার গঠন করবে বলেই মনে করছেন রাজনৈতি পর্যবেক্ষকরা।