নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১৫ লক্ষ উল্লেখ করে সোমবার (২৪ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ।
বিজ্ঞপ্তিতে তিনি সাংবাদিকদের জানান, গত রবিবার (২৩ মে) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। গোয়েন্দ তথ্যের ভিত্তিতে ওই বিওপি’র সুবেদার মো. রুহুল আমীনের ওই টহল দলটি সীমান্ত পিলার ১১৬৯/১৪-এস হতে আনুমানিক একশত গজ বাংলাদেশের ভেতরে চকলেট বাড়ি নামক স্থানে ভারতীয় ১০টি মহিষ জব্দ করে।
জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১৫ লক্ষ টাকা এবং এগুলো জেলা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে। তবে এসময় কোন চোরকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি’র ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।
নেত্রকোণায় পেশাগত সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧
https://www.youtube.com/watch?v=SV1BRF5Pio8&t=1s-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
-
নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি
-
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
আরও পড়ুন: