ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

কলমাকান্দায় ডিলার আছে, টিসিবি’র পণ্য পাচ্ছে না ভোক্তারা

প্রকাশিত: ০৬ মে ২০২১, ০৪:০৫ এএম

কলমাকান্দায় ডিলার আছে, টিসিবি’র পণ্য পাচ্ছে না ভোক্তারা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার থাকলেও চলতি রমজান মাসে পণ্য মেলেনি এই উপজেলাবাসীদের কাছে। পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরবাসীরা প্রতি সপ্তাহে একদিন কম দামে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারলেও কলমাকান্দাবাসীরা পণ্য ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে এই উপজেলার নিম্ন ও মধ্যম আয়ের লোকজনের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ ও হতাশা। স্থানীয়রা সন্দেহ করছেন ডিলার পণ্য তুলে বাইরে বিক্রি করে ফেলেছেন। রমজান মাস উপলক্ষে সারাদেশের মতো নেত্রকোনা জেলাতে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ট্রাকে পণ্য বিক্রির সময় বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে লক্ষ্য করা গেছে। টিসিবি’র পক্ষ থেকে রমজান উপলক্ষে ১ এপ্রিল থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় এবং যা আগামী ৬ মে পর্যন্ত চলমান রাখার ঘোষণাও দেয়া হয়। তবে বুধবার (৫ মে) পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রি করতে কোন গাড়ি কলমাকান্দাতে আসেনি স্থানীয়রা এরকম তথ্য জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় কলমাকান্দায় ‘প্রাচুর্য এন্টারপ্রাইজ’ নামে টিসিবি’র ডিলার রয়েছে। এর স্বত্ত্বাধিকারী অমর দাস। তিনি উপজেলার পাগলা বাজার এলাকার বাসিন্দা, থাকেন নেত্রকোনা শহরে। এবিষয়ে কলমাকান্দা প্রেসক্লাবের সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু জানান, ‘বারবার ডিলারকে তাগিদ দেয়ার পরেও এই রমজানে টিসিবি’র পণ্য নিয়ে কোন গাড়ি উপজেলাতে আসেনি। সন্দেহ করছি ডিলার পণ্য তুলে বাইরে বিক্রি করে ফেলেছেন। এনিয়ে ইউএনওকে বিষয়টি অবগত করলে তিনি আমাকে জানান ডিলারের বিরুদ্ধে উর্ধ্বতনকে জানিয়েছেন। কিন্তু রমজানে এখন পর্যন্ত টিসিবি’র পণ্য কলমাকান্দায় বিক্রি পরিলক্ষিত হয়নি।’ টিসিবি’র দুর্গাপুরের ডিলার হানিফ মিয়ার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, ‘দুর্গাপুর উপজেলায় গত রবিবার পণ্য বিক্রি করেছি। সপ্তাহে একদিন ওখানে গাড়িতে করে বিক্রি করা হয়েছে।’ এ বিষয়ে কলমাকান্দার ডিলার অমর দাস সাংবাদিকদের জানান, ‘আগে ২০ টনের বেশি বরাদ্দ ছিল গুদামে এনে পণ্য বিক্রি করতাম। টিসিবি এখন পণ্য বিক্রিতে ট্রাক ছাড়া বরাদ্দ দেয় না। আর কলমাকান্দার জন্য বরাদ্দ দেড় থেকে দুই টন। যা ট্রাক ভাড়া করে উপজেলাতে এনে পোষানো যায় না। তিনদিনের বরাদ্দ একদিন দিলে পোষানো যেত। তাই পণ্যের জন্য চালান জমা দেইনি। এতে ডিলারশীপ থাকা বা না থাকা কর্তৃপক্ষে ইচ্ছা।’ এনিয়ে কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা সাংবাদিকদের জানান, ‘টিসিবির পণ্য উপজেলাবাসী পেলে কম খরচে কেনার সুবিধা পেত। ডিলারের সাথে কথাও বলেছি পণ্য উপজেলাতে এনে বিক্রির করার জন্য। ডিলার আমাকে জানিয়েছে এক সপ্তাহের পণ্য একসাথে দিলে পরিবহন খরচ পোষানো যায়। ডিলারের পণ্য না আনার বিষয়টি উর্ধ্বতনকে লিখিতভাবে জানিয়েছি। এখন কর্তপক্ষ যা বিবেচনা করে। এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানকে অবগত করা হলে তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।