সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমপি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসের সহকারী একান্ত সচিব (এপিএস) জুলহাস আহমদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। জুলহাস আহমদ জানান, করোনা আক্রান্ত হয়ে সঙ্কটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।
সেখান দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, রোববার (৭ মার্চ) রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
গত এক মাস আগে তিনি করোনা টিকা দেন। টিকা নেওয়ার এক মাসের মাথায় ভাইরাসে আক্রান্ত হন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।
মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস সিলেট-৩ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি শেখ রাসেল স্মৃতি সংসদের কেন্দ্রীয় মহাসচিব ছিলেন। যুদ্ধাপরাধীর বিচারের বিল সংসদে তিনি উত্থাপন করেছিলেন।
মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
-
নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি
-
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
আরও পড়ুন: