ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

কবি সৌমিত্র দেব জাতীয় দৈনিক প্রতিদিনের চিত্র‘র প্রধান সম্পাদক হলেন

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২১, ০৫:৫৬ পিএম

কবি সৌমিত্র দেব জাতীয় দৈনিক প্রতিদিনের চিত্র‘র প্রধান সম্পাদক হলেন
 জাতীয় দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার প্রধান সম্পাদক হলেন সৌমিত্র দেব। সম্পাদক ও প্রকাশক অয়ন আহমেদে এর সম্পাদনায় সত্য প্রকাশে নির্ভিক শ্লোগানকে প্রতিপাদ্য করে পত্রিকাটি রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে বিগত ৪ বছর ধরে। সৌমিত্র দেব জানিয়েছেন , দায়িত্ব বুঝে নেবার পর পত্রিকাটি পাঠকপ্রিয়তা বাড়াতে ঢেলে সাজাতে চান তিনি । পত্রিকাটি নিয়মিত বের হচ্ছে। আশাকরি আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যেই প্রতিদিনের চিত্র হাজির হবে নতুন আঙ্গিকে এবং এক অনন্য অভিযাত্রায়। সৌমিত্র দেব প্রায় ৩ দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত । জাতীয় দৈনিকে তিনি কাজ শুরু করেন প্রথমআলোতে । এর পর টানা ৫ বছর কাজ করেছেন ট্যাবলয়েড দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবে । বর্তমানে তিনি নিবন্ধিত অনলাইন গণমাধ্যম রেডটাইমস ডট কম ডট বিডির প্রধান সম্পাদক । সৌমিত্র দেব মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এস এস সি, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় থেকে এইচ এস সি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে করেছেন সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা। এ ছাড়া তিনি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পরিকল্পনা, প্রশাসন ও ব্যাবস্থাপনায় গ্র্যাজুয়েশন ট্রেনিং নিয়েছেন । বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে চতুর্থ ব্যাচে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে প্রকাশিত হয়েছে তার কবিতার বই- শময়িতাদের বাড়ি। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট, এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির বিভিন্ন গবেষনাকর্মে তিনি কাজ করেছেন । বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশের লোকজ সংস্কৃতিগ্রন্থের তিনি একজন লেখক । ৪২ টি প্রকাশিত গ্রন্থের লেখক সৌমিত্র দেব পৃথিবীর বহু দেশে বিভিন্ন আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দিয়েছেন। ২০০৫ সালে তিনি ১০ম উত্তর আমেরিকান বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে অংশ নেন। এ ছাড়া চীন, মালেশিয়া, নেপাল ও ভারতে আরো বেশ কিছু অনুষ্ঠানে যোগ দিয়ে উজ্জ্বল করেছেন দেশের ভাবমূর্তি। সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণ করলেও লোক-সাহিত্যে তার বিশেষ অবদান আছে। তার উদ্যোগে ঢাকায় ২০০৯ সালে অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় হাছন উৎসব। লোক সাহিত্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই – মরমী কবি হাছন রাজা ও তার জীবন দর্শন । তার অন্যান্য গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে আছে ডিজিটাল বাংলাদেশ ও বিকল্প গণমাধ্যম, অজবীথি , বন পর্যটক, নীল কৃষ্ণচূড়া , পূর্ব থেকে পশ্চিমে, জলে স্থলে অন্তরীক্ষে, হিমালয় কন্যার হাসি, তুমুল তুষার বৃষ্টি , আগুন পিপাসা, পাথরের চোখ প্রভৃতি । সৌমিত্র দেব অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র -নেকাব্বরের মহাপ্রয়াণ, যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সম্প্রতি তিনি শিল্পকলা একাডেমির অর্থায়নে নির্মিত রবীন্দ্রনাথের ডাকঘর চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অবদান রাখার জন্য পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৮ । বাংলাদেশ গণগ্রন্থাগার আয়োজিত একুশে প্রতিযোগিতায় তিনি কবিতা বিভাগে চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছিলেন । কবিতার জন্য তিনি পেয়েছেন বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক ২০০৫ ।